সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চুক্তি অনুযায়ী রাফালে ফাইটার জেট দেশে আনানোর কথা ৩৬ মাসের মধ্যে৷ তবে রবিবার প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কর জানিয়ে দিলেন, নির্ধারিত সময়ের কিছু আগেই জেটগুলি চলে আসতে পারে ভারতে৷
ফ্রান্সের সঙ্গে এই চুক্তি নিয়ে দীর্ঘদিন আলাপ আলোচনা চলছিল ভারতের৷ শেষমেশ উরি হামলার ঠিক পরেই ফাইটার জেট কেনার চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিরক্ষা মন্ত্রী৷ অত্যাধুনিক এই জেটগুলি সেনার অস্ত্রভাণ্ডারে যোগ হলে সেনার ধার ও ভার কয়েক গুণ বেড়ে যাবে৷ তবে সেগুলি আসতে কিছুটা সময় লাগার কথা৷ কিন্তু উরি হামলার পরবর্তী সময়ে পরিস্থিতি পাল্টে গিয়েছে৷ সার্জিক্যাল স্ট্রাইকের সিদ্ধান্ত নেওয়ার পর পাকিস্তানের প্রত্যাঘাতের আশঙ্কা করছে ভারত৷ আর তাই প্রতিরক্ষায় কোনও খুঁত থাকুক চান না প্রতিরক্ষা মন্ত্রী৷ ভারতের কেনা জিনিস যদি আগেভাগে চলে এসে সেনার সুবিধা করে দেয়, তবে তা আগে আনানোই বিধেয়৷ এই নীতিরই ইঙ্গিত পাওয়া গেল তাঁর কথায়৷ জানালেন, নির্ধারিত সময়সীমার আগেই আনানো হবে রাফালে ফাইটার জেটগুলিকে৷
পাকিস্তানের পাল্টা হামলার কথা জানিয়ে দিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা৷ সেই মতো গোটা দেশে রেড অ্যালার্টও জারি করা হয়েছিল৷ প্রতিরক্ষা মন্ত্রকের লক্ষ্য, যদি আবারও যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, তবে ভারতীয় সেনার হাতে যেন সবরকমের অস্ত্র মজুত থাকে৷ আর তাই রাফালেগুলি তাড়াতাড়ি দেশে আনার পরিকল্পনার কথা জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কর৷
সর্বশেষ খবর
-
গেরুয়া হল সাদা, বিতর্কের মাঝে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের রং বদলে দিলেন শিল্পীরাই
-
আত্মনির্ভরতায় জোর, জলে ভাসল গার্ডেনরিচে তৈরি ‘শ্রুতি’, কতটা শক্তিশালী নৌবাহিনীর এই জাহাজ?
-
গুটিকয়েক কর্মীর বেতন দিতেই মাসিক ৫১ লক্ষ! সুপ্রিম কোর্টে জমা পড়ল কালীঘাট তৃণমূলের খরচের বহর
-
শ্রীলঙ্কাতেও তাড়া করছে অস্ট্রেলিয়ার জুজু! টেস্টের আগে বিশেষ আবদার গম্ভীরদের, সুযোগ পাবেন নবি?
-
৯৬ ঘণ্টা পার, এখনও বাংলাদেশে আটকে জলপাইগুড়ির চাষি, দীপঙ্করের পরিবারে বাড়ছে উদ্বেগ