সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেলের খাবার নিয়ে অভিযোগের অন্ত নেই। খাবারের মান, পরিচ্ছন্নতা নিয়ে মাঝেমধ্যেই সরব হন যাত্রীরা। সম্প্রতি আবারও একই অভিযোগে বিদ্ধ আইআরসিটিসি। ট্রেনের খাবারে এবার পাওয়া গেল জ্যান্ত আরশোলা।
সম্প্রতি এক যাত্রী সোশাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন। ওই ভিডিওটিতে নিরামিষ থালি দেখা গিয়েছে। থালিতে রয়েছে ভাত, রুটি, ডাল, সবজি এবং গোলাপজামুন। থালার উপর প্লাস্টিকের আস্তরণ রয়েছে। তা সত্ত্বেও গোলাপজামুনের উপরে হাঁটাহাঁটি করতে দেখা গিয়েছে আরশোলাকে। যাত্রীর দাবি, কিছুটা খাবার খেয়ে ফেলেন তিনি। তার পরই দেখতে পান গোলাপজামুনের উপর হেঁটেচলে বেড়াচ্ছে আরশোলা। তা দেখেই খাওয়া বন্ধ করে দেন তিনি।
Cockroach in food
byu/Aggravating-Wrap-266 inindianrailwaysAdvertisement
[আরও পড়ুন: মোদির শপথ LIVE UPDATE: মন্ত্রিত্বের শপথ নিলেন একঝাঁক নতুন মুখ, শপথ চিরাগ পাসওয়ানের]
আইআরসিটিসিকে ট্যাগ করা ওই ভিডিও সোশাল মিডিয়ায় প্রায় বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ে। মুহূর্তে ভাইরাল হয়ে যায়। আইআরসিটিসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না বলেই দাবি নেটিজেনদের। আবার কেউ কেউ মজার ছলে বলছেন, “প্রোটিন সমৃদ্ধ খাবার দিয়েছে IRCTC। ” আবার কেউ কেউ গোলাপজামুনে আরশোলার ঘোরাফেরাকে ‘ওয়াইল্ডকার্ড এন্ট্রি’ বলে দাবি করেছেন। তবে নেটিজেনরা যে যা-ই বলুন না কেন, আইআরসিটিসির তরফে এই প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
[আরও পড়ুন: এক্স রে করাতে গিয়ে ‘ধর্ষণ’, বধূর অভিযোগে শ্রীঘরে নার্সিংহোম কর্মী]
সর্বশেষ খবর
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির
-
সঙ্গীদের নাম আড়াল করতে মোবাইল ভাঙে জঙ্গি রানা! নোটবুক হাতড়ে খোঁজ মিলল ৬ পাক চরের