সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রে ক্ষমতা হারাতেই কেন্দ্রীয় এজেন্সির চাপে উদ্ধব পন্থী শিব সেনা (Shiv Sena) নেতা সঞ্জয় রাউত (Sanjay Raut)। জমি দুর্নীতি মামলায় এর আগেও রাউতকে সমন পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার সোজা তাঁর বাড়িতে গিয়ে হানা দল ইডির একটি দল। সঙ্গে ছিলেন একাধিক সিআরপিএফের জওয়ানও।
Patra Chawl land scam case | Three teams of the Enforcement Directorate are carrying out searches at various locations including Shiv Sena leader Sanjay Raut’s residence in Mumbai
AdvertisementVisual from Raut’s residence pic.twitter.com/vLFP8j7aXk
Advertisement— ANI (@ANI) July 31, 2022
পাত্র চাউল জমি দুর্নীতি মামলায় বেশ কিছুদিন ধরেই ইডির (ED) স্ক্যানারে আছেন সঞ্জয়। এর আগে তাঁকে, তাঁর স্ত্রী এবং ঘনিষ্ঠদের একাধিকবার নোটিস পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এমনকী এর আগে সঞ্জয়ের স্ত্রী এবং ঘনিষ্ঠদের প্রায় ১২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্তও করে ইডি। এর আগে মহারাষ্ট্রে একনাথ শিণ্ডে সরকারের শপথের পরদিনই টানা ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় রাউতকে। যদিও শেষ দুটি সমনে তিনি ইডি দপ্তরে হাজিরা দেননি। সংসদে অধিবেশন থাকায় হাজিরা দেওয়া সম্ভত নয় বলে কেন্দ্রীয় এজেন্সিকে জানান শিব সেনা সাংসদ। তারপরই রবিবার সদলবলে ইডি আধিকারিকরা তাঁর ভান্ডুবের বাড়িতে হানা দেন। রাউত অবশ্য এই মুহূর্তে মুম্বইয়ের বাড়িতে নেই। আসলে ইডি সঞ্জয় রাউতকে জিজ্ঞাসাবাদ করতে চায়, সেকারণেই এই অভিযান।
[আরও পড়ুন: ‘গো ব্যাক জেপি নাড্ডা’, বিহারে নিজের কলেজে বিক্ষোভের মুখে বিজেপির সর্বভারতীয় সভাপতি]
সঞ্জয় রাউত বরাবর অভিযোগ করে আসছেন, তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যা। এই ধরনের কোনও দুর্নীতিতে তিনি যুক্ত নন। এদিনও টুইট করে শিব সেনা সাংসদ বলেছেন, “আমি বালাসাহেবের নামে শপথ করে বলতে পারি এখানে কোনও আর্থিক দুর্নীতি হয়নি। বালাসাহেব আমাদের লড়াই করতে শিখিয়েছেন, আমি লড়াই করে যাব।”
[আরও পড়ুন: ঝাড়খণ্ডের কং বিধায়কদের গাড়িতে উদ্ধার ৪৯ লক্ষ, সরকার ফেলতে টাকা দিয়েছে BJP, দাবি হাই কম্যান্ডের]
বস্তুত, বিজেপির (BJP) বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করে বিরোধীদের ভয় দেখাচ্ছে তারা। এমনকী, মহারাষ্ট্রের সরকারের পতনের পিছনেও ইডি-সিবিআইয়েরই (CBI) হাত দেখেন বিরোধী নেতারা। এর আগে মহা বিকাশ আগাড়ির (MVA) আরেক নেতা তথা এনসিপি সুপ্রিমো শরদ পওয়ারকেও নোটিস পাঠিয়েছে আয়কর বিভাগ। ২০০৪, ২০০৯, ২০১৪ এবং ২০২০ নির্বাচনের সময় পওয়ার যে হলফনামা দিয়েছেন, সেই হলফনামায় গরমিলের অভিযোগে তাঁকে নোটিস পাঠিয়েছে আয়কর দপ্তর (IT Department)।
সর্বশেষ খবর
-
এবার ঝাড়গ্রামে বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল জাতীয় সড়কের ধারে গজিয়ে ওঠা দোকানপাট!
-
পাহাড়ি পথে আচমকা ভূমিধস, তলিয়ে যেতে যেতেও বেঁচে ফিরলেন বাইকচালক! প্রকাশ্যে হাড়হিম ভিডিও
-
সাংসদ পদ থেকে ইস্তফার পরই বিদেশে রঙিন মেজাজে কোয়েল, টাইমস স্কোয়ারে কী করলেন?
-
‘সর্বভারতীয় নয়, এখন কালীঘাট তৃণমূল!’ বিধানসভায় কটাক্ষ শোভনদেবকে, পেলেন ‘পরামর্শ’
-
‘সংবাদের শিরোনামে থাকার চেষ্টা’, মহুয়ার আপত্তিকর মন্তব্যে বিঁধলেন জগন্নাথ