সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনা ছিলই৷ বাতিল নোট জমা দেওয়ার মেয়াদ বাড়ানোর ভাবনা ছিল কেন্দ্রের৷ বুধবার সেই প্রস্তাবিত অর্ডিন্যান্সে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ একইসঙ্গে বাতিল নোট লুকিয়ে রাখলে চার বছর পর্যন্ত কারাদণ্ডও হতে পারে৷
জানা যাচ্ছিল, পুরনো নোট জমা দেওয়ার মেয়াদ ডিসেম্বরই শেষ হচ্ছে না৷ এখনও বেশ কিছু পুরনো নোট জমা হতে পারে ধারনা কেন্দ্রের৷ এরই মধ্যে অ্যাকাউন্টপিছু একবারই পাঁচ হাজার টাকা জমা দেওয়ার নিদান দিয়েছিল সরকার৷ কিন্তু চাপে পড়ে শেষ মুহূর্তে সে সিদ্ধান্ত প্রত্যাহার করে নিতে হয়৷ পুরনো টাকা জমা দেওয়ার জন্য তাই গ্রেস পিরিয়ড দেওয়ার প্রস্তাব রাখা হয়৷ রিজার্ভ ব্যাঙ্কের সেন্ট্রাল বোর্ডের ডিরেক্টররাও তাতে সায় দেন৷সেইমতো বুধবার নয়া সিদ্ধান্ত ঘোষণা করল কেন্দ্র৷ এখনই পুরনো নোট পুরোপুরিভাবে বাতিল হচ্ছে না৷ পুরনো নোট জমা দেওয়ার মেয়াদ বাড়ানো হল ৩১ মার্চ পর্যন্ত৷ এই সময়সীমার মধ্যে ৫০০ ও ১০০০-এর নোট জমা দেওয়া যাবে রিজার্ভ ব্যাঙ্কের বিশেষ কিছু শাখায়৷ তবে তারপরও যদি কারও কাছে বাতিল নোট থেকে থাকে তবে তাঁকে পড়তে হবে কড়া শাস্তির মুখে৷ এক্ষেত্রে কারও কাছে সবথেকে বেশি ১০টি বাতিল নোট থাকতে পারে৷ তার থেকে বেশি নোট থাকলে ৫ গুন টাকা জরিমানা হিসেবে ধার্য হতে পারে৷ এখানেই শেষ নয়, বাতিল নোট লুকিয়ে রাখলে চার বছর পর্যন্ত কারাদণ্ডও হতে পারে৷
সর্বশেষ খবর
-
পাটায়ার সমুদ্রে মার্কিন রণতরী, ৫ হাজার ‘খদ্দেরে’র আগমনে হাসি যৌনপল্লিতে! কেন বাধা প্রশাসন?
-
‘অতীত নিয়ে আটকে থাকলে উন্নয়ন সম্ভব নয়’, দিল্লি-ঢাকা চাপানউতরের মাঝেই বললেন ত্রিবেদী
-
তৃপ্তি-রশ্মিকা নন! আমিই ‘ন্যাশনাল ক্রাশ’, রবি কিষানের রসিক টনিকে ‘ডেলুলু’ তোপ নেটভুবনের
-
‘তথ্য লুকোবেন না’, জরুরি বৈঠকে ডেঙ্গু রুখতে নভেম্বর পর্যন্ত নজরদারির নির্দেশ শুভেন্দুর
-
ডনবাসই ‘জিয়নকাঠি’, না পেলে হবে মৃত্যুদণ্ড! ক্ষমতা বাঁচাতে যুদ্ধই ভরসা পুতিনের