Sonia Gandhi

একাধিক তথ্যে অসঙ্গতি! সরল প্রকাশক, ভারতে প্রকাশিত হবে না সোনিয়ার ‘স্মৃতিকথা’?

আগামী ১০ নভেম্বরে আমেরিকায় প্রকাশিত হওয়ার কথা সোনিয়ার স্মৃতিকথা, ‘বিলংগিং: আ জার্নি অব লভ’।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৮, ২০২৬, ১৫:৪৭

options
link
একাধিক তথ্যে অসঙ্গতি! সরল প্রকাশক, ভারতে প্রকাশিত হবে না সোনিয়ার ‘স্মৃতিকথা’?
ফাইল ছবি।

সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লভ’ সম্ভবত ভারতে এখনই প্রকাশিত হচ্ছে না। ওই বইটি ভারতে প্রকাশ করার কথা ছিল পেঙ্গুইন র‌্যান্ডম হাউস নামের প্রকাশনা সংস্থার। কিন্তু সূত্র বলছে, বইটিতে দেওয়া কিছু তথ্যে আপত্তি থাকায় সেটি প্রকাশ করতে নারাজ পেঙ্গুইন। সূত্রের খবর, সংস্থার তরফে সোনিয়াকে (Sonia Gandhi) বইয়ের পাণ্ডুলিপিতে কিছু বদলের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রস্তাব সোনিয়া মানতে নারাজ। সেকারণেই পিছু হটছে পেঙ্গুইন।

Advertisement

আগামী ১০ নভেম্বরে আমেরিকায় প্রকাশিত হওয়ার কথা সোনিয়ার স্মৃতিকথা, ‘বিলংগিং: আ জার্নি অব লভ’। মার্কিন প্রকাশনা সংস্থা আলফ্রেড এ. নফ বইটি প্রকাশ করার কথা। পেঙ্গুইনের সঙ্গেই তাঁরা চুক্তি করেছিল। কিন্তু সেই বই প্রকাশ নিয়েই জটিলতা তৈরি হয়েছে। পেঙ্গুইন র‌্যান্ডম হাউস শুক্রবার বিবৃতি দিয়ে জানিয়েছে, তাঁর সোনিয়ার স্মৃতিকথার প্রকাশক নয়। পেঙ্গুইন বইটি প্রকাশে আগ্রহী ছিল। সে নিয়ে আলোচনাও হয়েছিল। বই প্রকাশের আগে সম্পাদকীয় দৃষ্টিকোন থেকে কিছু পরামর্শও লেখককে দেওয়া হয়েছিল। কিন্তু পেঙ্গুইন ওই বইটি প্রকাশ করছে না।

Advertisement

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের দাবি, পেঙ্গুইনের তরফে ওই বইটি প্রকাশ করার জন্য সোনিয়াকে শর্ত দেওয়া হয়। সংস্থার তরফে দাবি করা হয়েছে, একাধিক জায়গায় তথ্যে অসঙ্গতি রয়েছে, সেই তথ্যগুলি বদল করতে হবে। কিন্তু সোনিয়া তাতে রাজি হননি। সেকারণেই সংস্থাটি সরে আসার সিদ্ধান্ত নেয়। যদিও পেঙ্গুইন দাবি করছে, সম্পাদকীয় নীতির জন্য বা লেখকের সঙ্গে মতানৈক্যর জন্য বই প্রকাশ থেকে তাঁরা সরে গিয়েছেন, ব্যাপারটা তেমন নয়। সংস্থার মতে, “লেখকের দেওয়া তথ্য ফ্যাক্ট চেক করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য দুটোই। তবে লেখকের সঙ্গে ব্যক্তিগতভাবে আমরা কী আলোচনা করেছি, সেটা প্রকাশ্যে আনতে চাই না।”

Advertisement

লন্ডনের কেমব্রিজে রাজীব গান্ধীর সঙ্গে তাঁর আলাপ, প্রেম, বিয়ে থেকে শুরু করে ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর হত্যা, ভারতীয় রাজনীতিতে তাঁর প্রবেশ, ২০০৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার মতো বিষয়গুলি রয়েছে। বইটিতে নেহরু-গান্ধী পরিবারের সঙ্গে তাঁর ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের নানা অজানা অধ্যায় উঠে আসবে বলে সূত্রের দাবি। কিন্তু পেঙ্গুইন সরে যাওয়ার পর সেটা কি আদৌ ভারতে প্রকাশিত হবে? সূত্রের দাবি, বই প্রকাশে সমস্যা হওয়ার কথা নয়। পেঙ্গুইন সরে এলেও একাধিক প্রকাশনা সংস্থা সেটি প্রকাশে আগ্রহী। এর মধ্যে নাম রয়েছে হার্পার কলিনস নামের সংস্থাও। তবে সেটা সময়মতো প্রকাশ্যে আসবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.