সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের নাম তিনি বিদেশের মাটিতেও ছড়িয়ে দিয়েছেন৷ কিন্তু তিনি নিজে যতই সে নাম উজ্জ্বল করার চেষ্টা করুন না কেন, দেশের পরিস্থিতি যেন কখনও তাঁকেও বিব্রত করে তুলেছে৷ বিদেশের মাটিতে ভারত ধর্ষণের ভূমি শুনে তাই রীতিমতো বিব্রত অমিতাভ বচ্চন৷
ভারতের ঐতিহ্যের কথা সব জায়গাতেই তুলে ধরেন তিনি৷ কিন্তু তাতেও শেষরক্ষা হয় না৷ দেশের বিভিন্ন ঘটনাবলী বিদেশের মাটিতে দেশ সম্পর্কে এমন এক ধারনা তৈরি করে দিয়েছে যা রীতিমতো অস্বস্তির৷ সম্প্রতি সেরকম এক অভিজ্ঞতার কথাই ভাগ করে নিয়েছেন বিগ বি৷ জানিয়েছেন বিদেশের মাটিতে তাঁর বিব্রত হওয়ার কাহিনি৷ “বিদেশে যখনই বলেছি ভারত থেকে এসেছি, তখনই শুনতে হয়েছে, ধর্ষণের দেশ থেকে এসেছেন৷ যা শুনে রীতিমতো অস্বস্তিতে পড়তে হয়েছে৷ আমি চাই এই ধারণা দূর হোক৷ যখন লোকে আমাদের তৃতীয় বিশ্বের দেশ বলে বা উন্নতশীল তকমা দিয়ে রাখে, তখন আমার ভাল লাগে না৷ আমাদের সকলের উচিত আমাদের দেশকে প্রথম বিশ্বের এক উন্নত দেশ হিসেবে গড়ে তোলা৷”, আশা অমিতাভের৷
নারীদের অবস্থা নিয়ে রাজ্যগুলির পারস্পরিক দোষারোপকেও পাত্তা দিচ্ছেন ভারতীয় সিনেমার এই আইকন৷ “আমি বলছি না মুম্বইয়ের থেকে দিল্লিতে নারীরা বেশি নিরাপদ, বা তার উল্টোটা৷ যদি দিল্লিতেও একটি মেয়ের সঙ্গে খারাপ কিছু ঘটে তবে সারা জাতি লজ্জা পায়৷ এটা আমাদের দেশ, এখানের প্রতিটি কোণে নারীদের নিরাপত্তা নিশ্চিত হওয়া প্রয়োজন৷ এই ইস্যু সারা দেশের বা গোটা পৃথিবীরও”, মত বিগ বি-র৷
নারীদের নিরাপত্তা নিয়ে এতটাই উদ্বিগ্ন অমিতাভ৷ ক’দিন আগে শিক্ষক দিবসে দুই নাতনীকে চিঠি লিখে সতর্ক করেছিলেন৷ পাশাপাশি জানিয়েছেন, তাঁর নিজের ঘরেও মেয়েরা ফেরা না পর্যন্ত উদ্বিগ্ন হয়ে জেগে থাকেন তিনি৷ সারা দেশের ক্ষেত্রেই অবস্থাটা কমবেশি সমান৷ আর তাই এবার এই পরিস্থিতি বদলের ডাক শোনা গেল বিগ বি-র কথায়৷
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?