পাঞ্জাবে বিজেপি কার্যালয় লক্ষ্য করে পেট্রল বোমা ছোড়ার অভিযোগ। ঘটনাটিকে কেন্দ্র করে সোমবার সকালে চাঞ্চল্য ছড়াল সাঙ্গরুরে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। গোটা ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে শাসক আম আদমি পার্টি (আপ)-কে তোপ দেগেছে গেরুয়া শিবির।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে রবিবার রাত তিনটে নাগাদ। এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি সংরুরের বিজেপি কার্যালয় লক্ষ্য করে পেট্রল বোমা ছোড়ে। এরপরই কার্যালয়ের দেওয়ালের একাংশে আগুন লেগে যায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিদর্শন করে গোটা এলাকা। জিজ্ঞাসাবাদ করে স্থানীয়দের। কিন্তু কে বা কারা এই হামলা চালালো, তা এখনও স্পষ্ট নয়। হামলাকারীদের শনাক্ত করতে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
গোটা ঘটনায় আপকে তোপ দেগেছে গেরুয়া শিবির। তাদের দাবি, হামলাটি পূর্বপরিকল্পিত। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে পাঞ্জাব সরকারকের ভূমিকারও নিন্দা করেছে তারা। বিজেপি নেতা রবনীত সিং বিট্টু বলেন, “মুখ্যমন্ত্রীর নিজ জেলা সাঙ্গরুরে বিজেপি কার্যালয়ে পেট্রল বোমা হামলার ঘটনা পাঞ্জাবের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রকৃত চিত্র তুলে ধরে। ভগবন্ত মান জি, এটাই কি আপনার ‘রঙলা পাঞ্জাব’? কাপুরুষোচিত এসব কর্মকাণ্ডে বিজেপি কর্মীরা ভীত হবে না। পাঞ্জাবের শান্তি-শৃঙ্খলা নিয়ে ছিনিমিনি খেলা বরদাস্ত করা হবে না।”
সর্বশেষ খবর
-
নিউটাউনে আদানিদের ২ হাজার শয্যার হাসপাতাল, ভিত্তিপ্রস্তর স্থাপন মুখ্যমন্ত্রীর
-
অসাংবিধানিক! সিএনএন-সহ ৩ সংবাদমাধ্যমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ, আদালতে ধাক্কা ট্রাম্পের
-
দিলীপের মুখে জ্যোতি বসুর প্রশংসা! বললেন, ‘অন্তর্দ্বন্দ্বেই সিপিএম শেষ’
-
সহকারীদের সুযোগ দিতে চান, আজ শিল্ডে ইস্টবেঙ্গল বেঞ্চে থাকবেন না হাবাস, খেলবেন বিদেশিরা?
-
‘অন্তর্কলহ’ বিতর্কে চাপে জ্ঞানেশ কুমার, এর মধ্যেই সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি কন্যা মেধার