সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্থিক বছরের শেষে দেশবাসীকে সুখবর দিল কেন্দ্র৷ এক ঝটকায় অনেকটা দাম কমল পেট্রল ও ডিজেলের৷ শুক্রবার মধ্যরাত থেকে ধার্য হয়েছে নয়া দাম৷ পেট্রলের দাম প্রতি লিটারে কমেছে ৩ টাকা ৭৭ পয়সা ও ডিজেলের দাম কমেছে ২ টাকা ৯১ পয়সা৷
[‘সরকার যথেষ্ট বেতন দেয়’, ঘুষ না দিতে বার্তা সরকারি অফিসারের]
গত আড়াই মাসে এই প্রথম এতটা দাম কমল পেট্রল ও ডিজেলের৷ কলকাতায় পেট্রোলের লিটার পিছু দাম ৬৮.৯৭ টাকা ও ডিজেল ৫৭.৮৬ টাকা৷ অন্যদিকে রাজধানী দিল্লিতে প্রতি লিটার পেট্রলের দাম ৭১.১৪ টাকা এবং ডিজেল প্রতি দাম ৫৯.০২ টাকা৷ চলতি বছর ১৬ জানুয়ারি শেষবার দামে পরিবর্তন এসেছিল৷ সেবার প্রতি লিটার পেট্রলের দাম ৫৪ পয়সা ও ডিজেলের দাম লিটার পিছু ১.২০ টাকা বৃদ্ধি পেয়েছিল৷
[Jio গ্রাহকদের জন্য সুখবর, আরও তিন মাস বাড়ল ফ্রি পরিষেবা]
ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক তেলের বাজারে সার্বিকভাবে দাম কমার কারণেই এক ঝটকায় অনেকটা দাম পড়ল পেট্রল ও ডিজেলের৷ উল্লেখ্য, কেন্দ্রের তরফে জানানো হয়েছিল নয়া আর্থিক বছরে দাম বাড়বে গাড়ি ও মোটরবাইকের৷ সেক্ষেত্রে পেট্রল ও ডিজেলের দাম কমা সাধারণ মানুষকে অনেকটাই স্বস্তি দিল বলে মনে করা হচ্ছে৷
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!