সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেট্রপণ্যের দাম বাড়ার ইঙ্গিত আগেই ছিল৷ সেইমতো বেশ ভালই বাড়ল পেট্রল ও ডিজেলের দাম৷ লিটারপ্রতি পেট্রলের দাম বাড়ছে ২.২১ টাকা৷ ডিজেলের দাম বাড়ছে ১.৭৯ টাকা৷
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে ব্যারেল পিছু ৫৫ ডলার হওয়ায় ভারতেও তার প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা ছিল৷ বিভিন্ন সংস্থাগুলি বৃহস্পতিবার এ বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসে৷ ‘অর্গানাইজেশন অফ পেট্রলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি’জ প্রতি দিন অপরিশোধিত তেলের বরাদ্দ কমিয়ে ১.২ মিলিয়ন ব্যারেল করেছে৷ ২০০৮ সালের পর এই প্রথম তেলের বরাদ্দ কমানো হল রেকর্ড পরিমাণে৷ এর জেরে আগামী ৩-৪ মাসের মধ্যে এ দেশে পেট্রলের দাম বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে৷ অনেকে অনুমান করেছিলেন, লিটার প্রতি সর্বোচ্চ ৭ টাকা করে বাড়তে পারে পেট্রল-ডিজেলের দাম৷ অতটা না হলেও যথেষ্ট বাড়ল পেট্রল ও ডিজেলের দাম৷
প্রতি মাসে সাধারণত দু’বার করে আন্তর্জাতিক বাজারে তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে ভারতেও পেট্রল-ডিজেলের দাম ওঠানামা করে৷ প্রতি মাসের ১৫ ও ৩০-৩১ তারিখ তেলের দামের পুনর্মূল্যায়ণ হয়৷ সেইমতো এই বর্ধিত দাম ঘোষণা করা হল৷ শুক্রবার মধ্যরাত থেকেই লাগু হচ্ছে এই দাম৷
সর্বশেষ খবর
-
বিশ্বকাপে লজ্জার বিদায়ের শাস্তি! বাতিল চার্টার্ড বিমান, নিজেদের টাকায় দেশে ফিরছেন ফুটবলাররা
-
কালীঘাটে পুজো দিয়ে শুভেন্দুর প্রশংসায় অনুপম খের, শমীক সাক্ষাতে কী কথা হল অভিনেতার?
-
প্রবল বৃষ্টিতে উত্তর সিকিমে ভেসে গেল ব্রিজ-রাস্তা, আটকে শতাধিক পর্যটক! বিপর্যস্ত ভুটানও
-
নাবালিকাকে হোটেলে বিক্রি রিক্সাচালকের, ৫ দিনে ৩০ জন মিলে ধর্ষণ! নারকীয় ঘটনায় উত্তাল দেশ
-
‘রাজনীতি ২৪ ঘণ্টার কাজ’, কংগ্রেসের ধারাবাহিক হারে রাহুলকে দায়ী করে কটাক্ষ প্রণবকন্যা শর্মিষ্ঠার