১২ জুলাই দেশ জুড়ে ধর্মঘটের ডাক পেট্রল পাম্প মালিকদের

কেন দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিলেন তাঁরা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩, ২০১৭, ১৪:৫৫

options
link
১২ জুলাই দেশ জুড়ে ধর্মঘটের ডাক পেট্রল পাম্প মালিকদের
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ১২ জুলাই দেশ জুড়ে পেট্রল পাম্প ধর্মঘটের ডাক দিয়েছেন পেট্রল ডিলাররা। অর্থাৎ সেদিন সারা দেশে যাঁরা গাড়ি নিয়ে বেরোবেন, তাঁদের পেট্রল পেতে সমস্যায় পড়তে হতে পারে।

Advertisement

কিন্তু কেন দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিলেন তাঁরা? সর্বভারতীয় পেট্রল ডিলার্স অ্যাসোসিয়েশনের (এআইপিডিএ) তরফে জানানো হয়েছে, তাদের ক্ষোভ তেল মার্কেটিং কোম্পানিগুলির বিরুদ্ধে। এখনও পর্যন্ত পেট্রল পাম্পগুলিতে ১০০ শতাংশ অটোমেটেড সিস্টেমের ব্যবস্থা করা হয়নি। পাশাপাশি দৈনিক বদলাতে থাকা পেট্রলের দামের বিষয়েও স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে না। আর সেই কারণেই ধর্মঘটে শামিল হচ্ছে এআইপিডিএ। সংস্থার মুখপাত্র আলি দারুওয়ালা বলেন, “গত ২৯ জুন তেল কোম্পানিগুলির সঙ্গে দীর্ঘ তিন ঘণ্টার বৈঠক করেছিলাম।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[মদ ভেবে তরল নাইট্রোজেন পান, পাকস্থলী ফুটো হয়ে গেল যুবকের]

তাদের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল, যে পেট্রল মূল্য নিয়ন্ত্রণের বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। যদিও মূল্য নিয়ন্ত্রণের সঠিক দিনক্ষণ কিছুই জানানো হয়নি আমাদের। ৩০ জুন দুপুর দু’টো পর্যন্ত আমাদের অপেক্ষা করতে বলা হয়েছিল। কিন্তু তারপরও কোনও উত্তর আসেনি। আর তাই ঠিক করি, ৫ জুলাই পেট্রল ক্রয় বন্ধ রাখা হবে। আর ১২ জুলাই ক্রয়-বিক্রয় দুই-ই বন্ধ থাকবে। প্রতিবাদের পথ হিসেবে ধর্মঘটকেই আমরা বেছে নিয়েছি।”
পশ্চিমবঙ্গ পেট্রলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তুষার সেন বলেন, “এ বাংলা-সহ বিভিন্ন রাজ্যে মাত্র ১ শতাংশ পাম্পে অটোমেটেড সিস্টেম রয়েছে। বলা হয়েছিল, ১০০ শতাংশ পাম্পই স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে। কিন্তু তেমনটা হয়নি। এদিকে, এই অভিযোগেই গ্রেটার গুয়াহাটিতে সোমবার ২৪ ঘণ্টা বন্ধ রাখা হয় পেট্রল পাম্প।”

Advertisement

[মেট্রোয় অশালীন অবস্থায় ক্যামেরাবন্দি যুবক-যুবতী, দেখুন ভিডিও]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.