Gujrat

গলায় তার পেঁচিয়ে ছাত্রীকে ধর্ষণ! গুজরাট পুলিশের এনকাউন্টার, গ্রেপ্তার নিরাপত্তারক্ষী

তরুণীর গলায় তার পেঁচিয়ে ধর্ষণের অভিযোগ। পাশবিক এই অত্যাচারের পর অভিযুক্ত নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে এনকাউন্টার অভিযান পুলিশের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১০, ২০২৬, ১২:৪৯

options
link
গলায় তার পেঁচিয়ে ছাত্রীকে ধর্ষণ! গুজরাট পুলিশের এনকাউন্টার, গ্রেপ্তার নিরাপত্তারক্ষী
প্রতীকী ছবি।

তরুণীর গলায় তার পেঁচিয়ে ধর্ষণের অভিযোগ। পাশবিক এই অত্যাচারের পর অভিযুক্ত নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে এনকাউন্টার অভিযান পুলিশের। রীতিমতো গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। পায়ে গুলি লেগেছে অভিযুক্ত নিরাপত্তারক্ষীর। তাঁর কাছ উদ্ধার হয়েছে তরুণীর মোবাইল ফোন। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে গুজরাটের (Gujrat) আহমেদাবাদে।

Advertisement

পুলিশের তরফে জানা গিয়েছে, আহমেদাবাদের আনন্দনগর এলাকায় পেয়িং গেস্ট হিসেবে থাকতেন ওই তরুণী। পড়াশোনা করতেন ইনটেরিয়র ডিজাইনিং নিয়ে। শনিবার রাত ১০টা নাগাদ ছাদে পায়চারি করতে যান তিনি। অভিযোগ, নেমে আসার সময় তরুণীকে জোর করে উপরে নিয়ে যায় অভিযুক্ত। সেখানে তরুণীর গলায় তার পেঁচিয়ে তাঁকে ধর্ষণ করে অভিযুক্ত। প্রায় এক ঘণ্টা ধরে পাশবিক নির্যাতন চালানোর পর তরুণীর ফোন কেড়ে বাইরে থেকে দরজা বন্ধ করে চম্পট দেয় নিরাপত্তারক্ষী। এই অবস্থায় চিৎকার করে নিচের প্রতিবেশীদের ডাকলে তাঁরা এসে তরুণীকে উদ্ধার করেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শনিবার রাত ১০টা নাগাদ ছাদে পায়চারি করতে যান তিনি। অভিযোগ, নেমে আসার সময় তরুণীকে জোর করে উপরে নিয়ে যায় অভিযুক্ত। সেখানে তরুণীর গলায় তার পেঁচিয়ে তাঁকে ধর্ষণ করে অভিযুক্ত।

ভয়ংকর এই নির্যাতনের ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলে অপরাধীকে ধরতে ১০টি দল গঠন করে পুলিশ। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ এবং তরুণী যে বাড়িতে থাকেন, সেই বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশ। যেখানে দেখা গিয়েছে তরুণী ছাদে যাওয়ার পর তাঁকে অনুসরণ করে ছাদে যায় ওই নিরাপত্তারক্ষী। রাতভর অভিযান চালানোর পর রবিবার সকালে অভিযুক্তের হদিশ মেলে। তাঁকে গ্রেপ্তার করার সময় এক পুলিশ কর্মীর বন্দুক কেড়ে নিয়ে গুলি চালায় অভিযুক্ত। তাতে আহত হন এক পুলিশকর্মী। পালটা গুলি চালানো হয় পুলিশের তরফে। এই ঘটনায় পায়ে গুলি লাগে অভিযুক্তের। এরপরই গ্রেপ্তার করা হয় তাকে।

Advertisement

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত নিরাপত্তারক্ষী উত্তরপ্রদেশের হরদোইয়ের বাসিন্দা। মাত্র ৬ দিন আগে তিনি ওই বাড়িতে নিরাপত্তারক্ষীর কাজে যোগ দেন। এর আগে একাধিক জায়গায় নিরাপত্তারক্ষীর কাজ করেছে অভিযুক্ত।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.