সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসের বিতর্কের রেশ রইল বছরের শেষ দিনেও। জাতীয় পতাকা তুলতে কেন অনুমতি দেওয়া হয়েছিল মোহন ভাগবতকে? এই প্রশ্নে পালাক্কাড়ের স্কুল কর্তৃপক্ষর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
[গোড়াতেই টক্কর, রজনীকে অশিক্ষিত বলে তোপ বিজেপি সাংসদের]
কেরলের মুখ্যমন্ত্রীর হাবভাবে স্পষ্ট তিনি শেষ দেখতে চান। সরকার নিয়ন্ত্রিত ওই স্কুলের প্রধান শিক্ষক ও ম্যানেজারের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য তদন্তকারী অফিসারদের নির্দেশ দিয়েছেন বিজয়ন। এমনকী পুলিশকেও জানিয়েছেন জিরো টলারেন্স নিয়ে চলতে। কেরল প্রশাসন সূত্রে খবর কোনও রাজনৈতিক নেতা স্কুলে স্বাধীনতা দিবসের দিন পতাকা তুলবেন এটা সরকারি নির্দেশিকার বিরোধী। অভিযুক্ত কর্ণক্কিয়াম্মান স্কুলকে স্পষ্টভাবে জানানো হয়েছিল বাইরের লোক হিসাবে একমাত্র কোনও জনপ্রতিনিধি পতাকা উত্তোলন করতে পারবেন। প্রশাসনিক তদন্তে জানা গিয়েছে স্কুলের পরিচালকদের কয়েকজন আরএসএস মনস্ক। তারাই উদ্যোগ নিয়ে ভাগবতকে প্রধান অতিথি হিসাবে ডেকেছিলেন। এই নিয়ে বিতর্ক হওয়ায় কেরল বিজেপি নেতৃত্বর বক্তব্য আরএসএস কোনও রাজনৈতিক দল নয় এবং মোহন ভাগবত রাজনৈতিক নেতা নন। এই নিয়ে অহেতুক জলঘোলা হচ্ছে। পাশাপাশি গেরুয়া শিবিরের দাবি, বাম সরকার বিষয়টি রাজনৈতিক রং দিয়েছে। ভাগবত জাতীয় পতাকা তুলে কোনও নিয়ম ভাঙেননি। স্বাধীনতা দিবসে এধরনের ঘটনা দেশে অনেক জায়গা ঘটেছে। খামোখা ভাগবতকে নিয়ে পড়ে আছে বাম সরকার। বিজয়ন প্রশাসনের এই পদক্ষেপে বিজেপি পালটা আইনি পদক্ষেপের কথা ভাবতে শুরু হয়েছে।
[‘বিদ্রোহী’ গুজরাটের উপমুখ্যমন্ত্রী, গুরুত্ব দিচ্ছে না বিজেপি নেতৃত্ব]
১৫ আগস্টে চূড়ান্ত অপমানিত ও অসম্মানিত হন আরএসএস প্রধান মোহন ভগবত। পালাক্কাড় জেলার ওই স্কুলে তাঁকে ঢুকতে বাধা দেওয়া হয়। এমনকী এই বিশেষ দিনে তাঁকে জাতীয় পতাকা উত্তোলনও করতে দেওয়া হয়নি। এই নিয়ে গত কয়েক মাস ধরে উত্তপ্ত হয় দক্ষিণের রাজনীতি। বছর শেষে ওই ঘটনার জল গড়াতে থাকায় কেরলে বাম-বিজেপির লড়াই যে আরও তীব্র তা স্পষ্ট।
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা