যুদ্ধের বাজারে টালামাটাল বৈশ্বিক অর্থনীতি। নেপথ্যে অবরুদ্ধ হরমুজ তথসহ জ্বালানি সংকট। এই অবস্থায় ১৮তম ব্রিকস সম্মেলনে ভারতের ‘ধুরন্ধর’ চাল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi-Putin Meet)। সরকারি সূত্রে খবর, বৈঠক শুরুর আগে পুতিনকে প্রখ্যাত তামিল কবির একটি বই উপহার দেন মোদি। কথা হয়েছে প্রতিরক্ষা, বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি-সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে। বলা বাহুল্য, এই বৈঠকের জেরে কোণঠাসা হয়ে পড়ল আমেরিকা।
আরও পড়ুন:
সাম্প্রতিক অতীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেবল একপেশে শুল্কযুদ্ধই শুরু করেননি, পাশাপাশি রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন ভারতকে। সেই হুঁশিয়ারি উড়িয়ে পুতিনের সঙ্গে বড়সড় জ্বালানি চুক্তি নিয়ে কথা বলল দিল্লি। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে দীর্ঘদিনের সঙ্গী মস্কোকেই এই বিষয়ে ভরসা করছে ভারত। সূত্রের খবর, ২০৩০ সালের মধ্যে ১০০ কোটি ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিতে আগ্রহী রাশিয়া ও ভারত।
মোদি ও পুতিনের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল গত সপ্তাহে বিশকেকে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে। সেই বৈঠকে রুশ নেতার প্রতি “অন্তহীন (ইউক্রেন) যুদ্ধ থেকে সরে আসার” আহ্বান জানান মোদি। উল্লেখ্য, মস্কোর অভিযানের মধ্য দিয়ে পাঁচ বছর আগে রাশিয়া-ইউক্রেন সংঘাতের সূচনা হয়েছিল। সেই যুদ্ধের প্রভাব পড়ছে ইউরোপ-সহ গোটা বিশ্বে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধে বৈশ্বিক আর্থিক সংকট তৈরি হয়েছে। এই অবস্থায় মোদি-পুতিন বৈঠক তাৎপর্যপূর্ণ।
জ্বালানি আমদানি, বাণিজ্যের অন্যান্য ক্ষেত্র ছাড়াও প্রতিরক্ষা বিষয়ে বড় চুক্তিতে আগ্রহী ভারত ও রাশিয়া। সেই মতোই ‘সুখোই এসইউ-৫৭’ যুদ্ধবিমান চুক্তির পাশাপাশি ভারতীয় বায়ুসেনার ব্যবহৃত সুখোই-৩০ এমকেআই (সুপার সুখোই)-এর আধুনিকীকরণ এবং আরও এস-৪০০ ট্রায়াম্ফ ও পন্টসার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়ে বৈঠকে কথা হয়েছে বলেও খবর। উল্লেখ্য, অপারেশন সিঁদুরে ‘সুদর্শন চক্রে’র (ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা) দাপট দেখেছিল পাকিস্তান-সহ গোটা বিশ্ব।
সেই অতীত অভিজ্ঞতার কারণেই নতুন অস্ত্র চুক্তির ৯৯ শতাংশ চূড়ান্ত হয়ে গিয়েছে। যদিও ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে মোদির আমেরিকা সফরের সময়ই ভারতকে ‘এফ-৩৫ লাইটনিং২’ যুদ্ধবিমানের ‘এফ-৩৫এ’ মডেলটি বিক্রির প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। কার্যত সেই প্রস্তাবকে একপাশে সরিয়ে আরও কাছে ভারত-রাশিয়া। উল্লেখ্য, শনিবার ব্রিকসে যোগ দিতে ভারতে আসছেন চিনের প্রেসিডেন্ট জিনপিংও। ভারত-রাশিয়া-চিন তিন শক্তির মিলনে আমেরিকার বিপরীতে ‘তৃতীয় অক্ষশক্তি’র সম্ভাবনা দেখছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি
-
পার্টিতে মদ্যপানের প্ল্যান? আগে খেয়ে নিন এই খাবারগুলি, হ্যাংওভার সামলানো হবে সহজ
-
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গেরুয়া ছোঁয়া, দায়িত্বে মিঠুন-প্রসেনজিৎ, কবে উদ্বোধন?
-
মহিলাকে ফোনে ‘কুপ্রস্তাব’-হুমকির অভিযোগ, রহড়ায় গ্রেপ্তার বিজেপি নেতা