দেশবাসীর উদ্দেশে ফের ভিডিও বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে ভিডিও দিয়ে তিনি জানালেন, পরীক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এই টাস্ক ফোর্সের নেতৃত্ব দেবেন ইনফোসিসের অন্যতম প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানি। মোদির আবারও বার্তা, পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছেড়ে কথা বলা হবে না। আরও জানিয়েছেন, পড়ুয়াদের স্বার্থ রক্ষা করতে ভারত সরকার একের পর এক পদক্ষেপ করেছে ইতিমধ্যেই।
আরও পড়ুন:
শুক্রবার মন্ত্রিসভায় পাবলিক এক্সামিনেশন (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যাক্ট, ২০২৪ সংশোধনী বিল এনেছে কেন্দ্র। সেই বিল পাশ হয়েছে। সোমবারই তা সংসদে পেশ করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশের পরীক্ষাব্যবস্থাকে আরও নিখুঁত করে তুলতে টাস্ক ফোর্স গঠনের ঘোষণা করলেন তিনি। ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “ফ্রেন্ডস, পড়ুয়াদের ভবিষ্য়তের জন্য সরকার একাধিক পদক্ষেপ করেছে। যারা পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে তারা এখন জেলে পচছে। আমরা ফাস্ট ট্র্যাক আদালতের ঘোষণা করেছি। আগামিকাল সংসদেও আরও কঠোর আইন আনার প্রক্রিয়া শুরু করব।”
HIGH POWERED TASK FORCE on examination reforms under the leadership of Shri Nandan Nilekani constituted.@NandanNilekani pic.twitter.com/mMpmPdIEL5
Advertisement— Narendra Modi (@narendramodi) July 26, 2026
দেশের পরীক্ষাব্যবস্থাকে আরও বিশ্বাসযোগ্য এবং স্বচ্ছ করে তোলার পক্ষে সওয়াল করেছেন প্রধানমন্ত্রী। জানিয়েছেন, যৎ বেশি সম্ভব প্রযুক্তি ব্যবহার করা উচিৎ পরীক্ষা পদ্ধতিতে। সেসব কথা মাথায় রেখেই ইনফোসিসের অন্যতম প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। বর্তমান পরীক্ষা পদ্ধতি খতিয়ে দেখে, তার উন্নতির জন্য সুপারিশ করে রিপোর্ট জমা দেবে এই টাস্ক ফোর্স। প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই রিপোর্টের ভিত্তিতেই আগামী দিনে পরীক্ষা ব্যবস্থা পরিচালিত হবে।
উল্লেখ্য, প্রশ্নফাঁসকে ঘোর পাপ বলে আখ্যা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই পাপের উপযুক্ত শাস্তির লক্ষ্যে প্রশ্নফাঁস আইন সংশোধনী বিল চলতি অধিবেশনেই লোকসভায় পেশ করা হবে। তবে সূত্রের খবর, সংসদে এই বিলকে সমর্থন না করার সিদ্ধান্ত নিয়েছে বিরোধীরা দলগুলি। এই ঘটনায় স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, তবে কী বিরোধীদলগুলি চায় না প্রশ্নফাঁসে যুক্ত অপরাধীরা কঠিন শাস্তি পাক?
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ