সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকায় কিছু কংগ্রেস কর্মী ইন্ডিয়া টুডের এক সাংবাদিককে হেনস্তা করেছে বলে অভিযোগ। ওই ঘটনায় দেশের প্রধান বিরোধী দলকে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির মন্তব্য, কংগ্রেস বরাবর ‘বর্বরতায় লিপ্ত’। প্রতিপক্ষ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নিয়ে প্রধানমন্ত্রীর কটাক্ষ, ‘মহব্বত কি দুকান’ আসলে বাইরের আবরণ।
শনিবার জম্মু ও কাশ্মীর ডোডায় ভোটপ্রচারে যান মোদি। সেখানে একটি সভায় তুলোধোনা করেন দল কংগ্রেস এবং নেতা রাহুল গান্ধীকে। মোদি বলেন, “ওরা (কংগ্রেস) দাবি করে যে মহব্বত কি দুকান চালায়। অথচ আমেরিকায় আমাদের দেশের একজন সাংবাদিকের সঙ্গে নিষ্ঠুরতা করেছে কংগ্রেস। যারা নিজেদের বাকস্বাধীনতার চ্যাম্পিয়ন বলে দাবি করে তারাই বর্বরতায় লিপ্ত।”
উল্লেখ্য, ইন্ডিয়া টুডের সংবাদিক রোহিত শর্মা অভিযোগ করেছেন, ডালাসে ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের প্রধান স্যাম পিত্রোদার সাক্ষাৎকার নেওয়ার সময় কংগ্রেস কর্মীরা তাঁকে হেনস্থা করেন। এই ঘটনা রাহুল গান্ধীর তিন দিনের মার্কিন সফরের ঠিক আগে ঘটে। রোহিত অভিযোগ করেছেন, বাংলাদেশে হিন্দুদের উপর হামলা নিয়ে পিত্রোদাকে প্রশ্ন করায় আপত্তি করেন কংগ্রেস কর্মীরা। ক্ষিপ্ত হয়ে রোহিতের ফোন কেড়ে নেয় তাঁরা। ৩০ মিনিটের ইন্টারভিউর ভিডিও ডিলিট করে দেওয়া হয়। যদিও এমন ঘটনাকে সমর্থন করেন না বলেই জানিয়েছেন পিত্রোদা।
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা