PM Modi

উত্তর ভারতের প্রথম সেমিকন্ডাক্টর কারখানা নয়ডায়, মোদির ভার্চুয়ালি শিলান্যাস, হাজির যোগী

চিপ-শিল্পের মানচিত্রে এবার ঢুকে পড়ল উত্তর ভারত। শুক্রবার গৌতম বুদ্ধ নগরের যমুনা এক্সপ্রেসওয়ে শিল্পাঞ্চল সংলগ্ন ২৮ নম্বর সেক্টরে উত্তর ভারতের প্রথম সেমিকন্ডাক্টর ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপিত হল। এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে ভার্চুয়ালি যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

হেমন্ত মৈথিল
হেমন্ত মৈথিল

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১৪:০৩

options
link
উত্তর ভারতের প্রথম সেমিকন্ডাক্টর কারখানা নয়ডায়, মোদির ভার্চুয়ালি শিলান্যাস, হাজির যোগী
উত্তর ভারতের প্রথম সেমিকন্ডাক্টর ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী।

চিপ-শিল্পের মানচিত্রে এবার ঢুকে পড়ল উত্তর ভারত। শুক্রবার গৌতম বুদ্ধ নগরের যমুনা এক্সপ্রেসওয়ে শিল্পাঞ্চল সংলগ্ন ২৮ নম্বর সেক্টরে উত্তর ভারতের প্রথম সেমিকন্ডাক্টর ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপিত হল। এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে ভার্চুয়ালি যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সশরীরে অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

Advertisement

শিল্প মহলের মতে, এই সেমিকন্ডাক্টর ইউনিটটি স্থাপনের ফলে উত্তরপ্রদেশ তথা উত্তর ভারতের শিল্পায়নে এক নতুন দিগন্ত খুলে যাবে। বিপুল লগ্নির পাশাপাশি কয়েক হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এখানে। এ দিনের জনসভায় ভিড় সামলাতে প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়া হয়েছিল। প্রশাসনিক সূত্রের খবর, প্রায় দশ হাজার মানুষের সমাগম হয়েছে এই অনুষ্ঠানে। মুখ্যমন্ত্রীর উপস্থিতির কারণে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল গোটা চত্বর। গ্রেটার নয়ডার ডিসিপি জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিত করতে ৩ জন ডিসিপি, ৫ জন এডিসিপি এবং ১৩ জন এসিপি-সহ বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। পিএসি বাহিনীকেও সতর্ক রাখা হয়েছে।

Advertisement

যানজট এড়াতে আগেভাগেই ওই এলাকায় যান চলাচলের পথ পরিবর্তন বা রুট ডাইভারশন করা হয়েছিল। পুলিশের পদস্থ কর্তারা গোটা এলাকা ড্রোন ও সিসিটিভি-র মাধ্যমে নজরদারি চালিয়েছেন। সেমিকন্ডাক্টর বা মাইক্রোচিপ তৈরির এই কারখানাটি ভারতকে ইলেকট্রনিক্স উৎপাদনে আত্মনির্ভর করার লক্ষ্যে এক বড় ধাপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের দাবি, এই প্রকল্প আগামী দিনে নয়ডা ও সংলগ্ন এলাকাকে দেশের অন্যতম বড় ‘টেক হাব’ হিসেবে প্রতিষ্ঠা করবে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.