সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্তানের নামকরণ নিয়ে সব মা-বাবাই ভাবনাচিন্তা করেন৷ তবে মিরজাপুরের এক দম্পতি যা করেছিলেন তা বেশ চমকপ্রদ৷ সোজা প্রধানমন্ত্রীর কাছেই চিঠি লিখেছিলেন তাঁরা৷ তাঁকেই অনুরোধ করেছিলেন মেয়ের নামকরণের জন্য৷ আর তাঁদের চমকে দিয়ে ফোন করে স্বয়ং প্রধানমন্ত্রীই ঠিক করে দিলেন তাঁদের সদ্যোজাত কন্যাসন্তানের নাম৷
গত আগস্টে কন্যাসন্তানের জন্ম দেন বিভা সিং৷ মেয়ের নাম খুঁজতে খুঁজতে শেষমেশ প্রধানমন্ত্রীর দ্বারস্থ হন তিনি৷ মূলত প্রধানমন্ত্রীকে নামকরণের আবদার জানিয়ে চিঠি লেখেন তিনিই৷ সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রীর অফিসের ঠিকানায় তা পোস্ট করে দেন তাঁর স্বামী ভরত সিং৷ ভরতের দাবি, এর কিছুদিন পরই খোদ প্রধানমন্ত্রী তাঁকে ফোন করে মেয়ের নাম জানান৷ নমোর ইচ্ছেতেই তাঁদের মেয়ের নাম রাখা হয় বৈভবী৷
যদিও ভরতের গ্রামের লোকেরা তাঁর এ কথা বিশ্বাস করেননি৷ এরপর প্রধানমন্ত্রীর অফিসে ফের চিঠি দেন ভরত৷ জবাবে দফতর থেকে তাঁর মেয়ের নামকরণের কথা জানিয়ে একটি চিঠিও পাঠানো হয়৷ প্রধানমন্ত্রী ওই দম্পতিকে শুভেচ্ছা, অভিনন্দন জানান৷ সেইসঙ্গে মেয়েই যে ভবিষ্যতে মা-বাবার শক্তি হয়ে উঠবে তাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী৷ প্রধানমন্ত্রীর ফোন আর চিঠি পেয়ে প্রায় বাক্যহারা ওই দম্পতি৷
Mirzapur:PM Modi names baby girl ‘Vaibhavi’ after the mother wrote letter to PM requesting him to name the baby.PM also called up the couple pic.twitter.com/QHnTNHO3Jg
— ANI UP (@ANINewsUP) October 22, 2016
সর্বশেষ খবর
-
হাসিনায় সম্পর্কে কাঁটা, সেই বাংলাদেশের দাবিতে ১৯টি অত্যাধুনিক রেল কোচ পাঠাল ভারত!
-
পায়ে ব্যথা, অথচ সমস্যা লুকিয়ে কোমরে! সায়াটিকার লক্ষণ চিনবেন কীভাবে
-
রস্টারের চাপে ঘুম হয় না! গাঁজার সঙ্গে ঘুমের ওষুধ খেয়ে বিমান চালাতে ওঠেন এয়ার ইন্ডিয়া পাইলট
-
এশিয়াডের আগে সাসপেন্ড টেবিল টেনিস ফেডারেশন, অন্ধকারে খেলোয়াড়দের ভবিষ্যৎ
-
৪৭৫ কিমি পেরিয়ে ‘গেমতুতো’ বন্ধুদের দেখতে এসে বিপদ! গঙ্গারামপুরে লজে পাকড়াও ৩ নাবালক