সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খলিস্তানি নেতা গুরুপতবন্ত সিং পান্নুনকে (Gurpatwant Singh Pannun) খুনের ছক কষার দায়ে গ্রেপ্তার হয়েছেন নিখিল গুপ্তা। এই প্রথম এই নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানালেন, এবিষয়ে কারও থেকে কোনও তথ্য পেলে তাঁরা অবশ্যই সেটা খতিয়ে দেখবেন।
ঠিক কী বলেছেন মোদি? তিনি জানিয়েছেন, ”যদি কেউ আমাদের কোনও তথ্য দেন, তাহলে নিশ্চয়ই আমরা তা খতিয়ে দেখব। যদি আমাদের কোনও নাগরিক কোনও ভালো বা খারাপ কিছু করেন, আমরা তা খতিয়ে দেখতে প্রস্তুত। আইনের শাসনের প্রতি আমরা দায়বদ্ধ।”
[আরও পড়ুন: নরম হিন্দুত্বের লাইনেই বিপর্যয়, তিন রাজ্যে বিপর্যয়ে শরিকদের নিশানায় কংগ্রেস]
উল্লেখ্য, এক মার্কিন রিপোর্টে বলা হয়, আমেরিকার মাটিতে এক শিখ বিচ্ছিন্নতাবাদীকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। বিশেষজ্ঞদের অনুমান, নাম না করে রিপোর্টে গুরপতবন্ত সিং পান্নুনের কথাই তুলে ধরা হয়েছে। এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই ভারতের কাছে উদ্বেগ প্রকাশ করে আমেরিকা। তার পরেই নিখিলের গ্রেপ্তারির খবর মেলে। পান্নুনকে হত্যার ছক কষার অভিযোগে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড পেতে পারেন নিখিল। চলতি বছরের ৩০ জুন নিখিলকে গ্রেপ্তার করে চেক প্রজাতন্ত্রের পুলিশ। তার পর তাঁকে মার্কিন প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। সেখানেই তাঁর বিচার চলছে।
এই পরিস্থিতিতে ন্যায়বিচার চেয়ে ভারতের দ্বারস্থ নিখিল গুপ্তা। শীর্ষ আদালতের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, ছুটির পর আদালতের কাজ শুরু হলেই এই মামলার শুনানি হবে। আগামী ৪ জানুয়ারি থেকে এই আবেদনের শুনানি শুরু হওয়ার কথা। তার আগেই দীর্ঘ নীরবতা ভেঙে এই প্রসঙ্গে মুখ খুললেন মোদি।
[আরও পড়ুন: প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারবেন না ‘অযোগ্য’ ট্রাম্প! নজিরবিহীন রায় আমেরিকায়]
সর্বশেষ খবর
-
‘কেউ সন্ত নন’, বিঁধেছিলেন সোনম ওয়াংচুক, এবার জবাব দিলেন ‘ককরোচ’ অভিজিৎ
-
মূলস্রোতের স্কুলে পড়বে দিব্যাঙ্গ শিশুরাও! পরিকাঠামো উন্নয়নে নজর রাজ্যের
-
ষষ্ঠ বিদেশি সই করিয়ে ফেলল ইস্টবেঙ্গল, এক বছরের জন্য লাল-হলুদে আইভোরি কোস্টের স্ট্রাইকার
-
ফুচকার লোভ দেখিয়ে নাবালিকাকে ‘ব্যাড টাচ’! গ্রেপ্তার প্রতিবেশী ‘দাদু’, উত্তরপাড়ায় হুলস্থুল
-
চূড়ান্ত হয়ে গেল কলকাতা লিগের ডার্বির দিনক্ষণ, বারাসতে মুখোমুখি হবে মোহন-ইস্ট