Nitin Nabin

‘উনিই বস, আমি কর্মী’, ‘মিলেনিয়াল’ জাতীয় সভাপতি নীতীনের ভূয়সী প্রশংসা মোদির

PM Narendra Modi: মঙ্গলবার বিজেপির নতুন জাতীয় সভাপতির ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়া সবচেয়ে কমবয়সি নেতা নীতীন নবীনকে 'মিলেনিয়াল' বলেন তিনি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২০, ২০২৬, ১৫:৩৫

options
link
‘উনিই বস, আমি কর্মী’, ‘মিলেনিয়াল’ জাতীয় সভাপতি নীতীনের ভূয়সী প্রশংসা মোদির
ফাইল ছবি।

মঙ্গলবার বিজেপির নতুন জাতীয় সভাপতির ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়া সবচেয়ে কম বয়সি নেতা নীতীন নবীনকে ‘মিলেনিয়াল’ বলে সম্বোধন করেন তিনি। তাঁর প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, “দলের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাবেন নীতীন নবীন। দলের কথা বলতে গেলে, নীতীন নবীনই বস, আর আমি একজন দলের কর্মী।” এদিন দিল্লিতে বিজেপি কর্মীদের উদ্দেশে এই কথা বলেন প্রধানমন্ত্রী।

Advertisement

মোদি আরও বলেন, “আজকের তরুণদের ভাষায় বলতে গেলে, নীতীনজি নিজেই এক অর্থে মিলেনিয়াল। তিনি সেই প্রজন্মের মানুষ যাঁরা ভারতে বড় ধরনের অর্থনৈতিক, সামাজিক এবং প্রযুক্তিগত রূপান্তর প্রত্যক্ষ করেছেন। তিনি সেই প্রজন্মের মানুষ যাঁরা শৈশবে রেডিও থেকে তথ্য পেতেন আর এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেন।” এরপরই মোদির সংযোজন, “নীতীনজি তারুণ্যের শক্তি এবং সাংগঠনিক কাজে তাঁর ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। যা আমাদের দলের প্রতিটি কর্মীর জন্য খুবই উপকারী হবে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, নীতীন নবীনের বাবা, নবীন কিশোর প্রসাদ সিনহা, বাঁকিপুরের পাঁচবারের অপরাজিত বিধায়ক ছিলেন। ১৯৮০ সালে জন্মানো নীতীন বিজেপির সবথেকে কম বয়সের সর্ভারতীয় সভাপতি।

Advertisement

সোমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পদে জয়ী হয়েছেন বিহারের নীতীশ কুমারের মন্ত্রিসভার এই সদস্য। আজই আনুষ্ঠানিকভাবে দলের রাশ হাতে নিতে চলেছেন ৪৫ বছর বয়সি নীতীন। উল্লেখ্য, বর্তমানে বিহারে নীতীশ কুমারের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য নীতীন নবীন। সদ্য সমাপ্ত বিহার বিধানসভা নির্বাচনে পাটনার বাঁকিপুর আসনে প্রার্থী হয়েছিলেন নীতীন। আরজেডির প্রার্থী রেখা কুমারীকে ৫১ হাজারের বেশি ভোটে হারান তিনি। নীতীশ কুমারের বর্তমান মন্ত্রিসভায় নীতীন ক্যাবিনেট মন্ত্রী হিসেবে রয়েছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.