প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৭ থেকে ২৯ জুন পর্যন্ত সেশেলস সফর করবেন। এই সফরে নানা কূটনৈতিক কর্মসূচির পাশাপাশি রয়েছে এক বিশেষ কর্মসূচিও। মোদি সাক্ষাৎ করবেন বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী প্রাণীটির সঙ্গে। সে জোনাথন। আলড্যাবরা প্রজাতির দানব কচ্ছপ। মনে করা হয়, তার বয়স ১৯৪ বছর।
আরও পড়ুন:
জোনাথনের ‘বাড়ি’ দ্বীপরাষ্ট্রের জাতীয় বোটানিক্যাল গার্ডেনস। তার বয়স সত্যিই দুই শতাব্দী ছুঁইছুঁই কিনা তার কোনও তথ্যনিষ্ঠ প্রমাণ নেই। তবে এটা নিশ্চিত, এই প্রজাতির গড় আয়ুর চেয়ে অনেক বেশি সময় ধরে বেঁচে আছে জোনাথন। এই সাক্ষাৎকে ঐতিহ্য, ও সংরক্ষণের মতো বিষয়গুলির ক্ষেত্রে একটি প্রতীকী পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। যে বিষয়গুলি ভারত ও সেশেলসের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে ক্রমশই অগ্রাধিকার পাচ্ছে।
VIDEO | Delhi: PM Modi (@narendramodi) emplanes for Victoria, Seychelles.
AdvertisementPM Modi is on a State visit to Seychelles from June 27-29 during which he will hold talks with President Patrick Herminie to review the full spectrum of bilateral cooperation and also attend the golden… pic.twitter.com/FmcQqwpRgO
— Press Trust of India (@PTI_News) June 27, 2026
উল্লেখ্য, এই সফরে মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হবে সেশেলস-এর প্রেসিডেন্ট প্যাট্রিক হারমিনির। দুই দেশের সম্পর্ক ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন তাঁরা। সেশেলস-এর জাতীয় দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপনেও অংশ নেবেন মোদি। ওই অনুষ্ঠানে ভারতীয় সেনার এক বিশেষ দল এবং ভারতীয় নৌসেনার দু’টি যুদ্ধজাহাজ অংশগ্রহণ করবে।
তবে এতগুলি কর্মসূচির মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে জোনাথনের সঙ্গে মোদির সাক্ষাতের বিষয়টি। সেদেশে পৌঁছে প্রথমেই মোদি সাক্ষাৎ করবেন তার সঙ্গে। সেই সঙ্গেই ওই বোটানিক্যাল গার্ডেনে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবেন প্রধানমন্ত্রী।
২০১৫ সালে শেষবার এই দ্বীপরাষ্ট্রে এসেছিলেন মোদি। সেই সময় তিনি সদ্য দেশের প্রধানমন্ত্রীর মসনদে বসেছেন। প্রায় এক দশকেরও বেশি সময় পরে তাঁর সেশেলস সফরে গুরুত্বপূ্র্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করতে ও নয়া দিশা দেখাতে এই সফর বিশেষ ভূমিকা নেবে, নিশ্চিত তারা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
যুক্তি-তর্ক-গপ্পে বছরব্যাপী জন্মজয়ন্তী উদযাপন শ্যামাপ্রসাদের, প্রতি জেলায় কমিটি গড়ল নবান্ন
-
অন্যের জমি দখল করে বাগানবাড়ি! এবার বহরমপুরে তৃণমূল যুব-নেতার বাড়িতে চলল বুলডোজার
-
আগামী বছরের শুরুতেই ভারতে আসছেন ট্রাম্প! জানালেন মার্কো রুবিও
-
রাম মন্দির চুরিতে উদ্ধার ৮০ লক্ষ! পুলিশ হেফাজতে অভিযুক্তরা, ‘রাঘব বোয়াল’দের নিয়ে প্রশ্ন
-
নাসিরুদ্দিন শাহ, জিম সর্ভের দ্বৈরথে কতটা জমল ‘মেড ইন ইন্ডিয়া: এ টাইটান স্টোরি’? পড়ুন রিভিউ