যুদ্ধের ঘনঘটা
PM Modi

প্রতিবেশী দেশে ইরানের হামলার নিন্দা মোদির, ফোনে কথা বাহারিনের রাজা ও সৌদির যুবরাজের সঙ্গে

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা। ইরান এবং তার পার্শ্ববর্তী দেশগুলিতে আটকে পড়েছেন বহু ভারতীয়। এই পরিস্থিতিতে বাহারিনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা এবং সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমানের সঙ্গে টেলিফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২, ২০২৬, ২০:৪৬

options
link
প্রতিবেশী দেশে ইরানের হামলার নিন্দা মোদির, ফোনে কথা বাহারিনের রাজা ও সৌদির যুবরাজের সঙ্গে
ভোটের মুখে দু’টি নতুন রেলপথ পাচ্ছে বাংলা, ঘোষণা মোদির।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা। ইরান এবং তার পার্শ্ববর্তী দেশগুলিতে আটকে পড়েছেন বহু ভারতীয়। এই পরিস্থিতিতে বাহারিনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা এবং সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমানের সঙ্গে টেলিফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। দুই দেশে ইরানের হামলার নিন্দা করেছেন ভারতের প্রধানমন্ত্রী।

Advertisement

সোমবার রাতে একটি পোস্টে মোদি জানিয়েছেন, “পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে সৌদি আরবের যুবরাজ এবং প্রধানমন্ত্রী মহম্মদ বিন সলমানের সঙ্গে আলোচনা করেছি। ভারত সৌদি আরবের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে লঙ্ঘন করা সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে। আমরা একমত যে শান্তি ও স্থিতিশীলতা দ্রুত ফেরানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কঠিন সময়ে ভারতীয়দের সুরক্ষার ব্যবস্থা করার জন্য ধন্যবাদ জানিয়েছি তাঁকে।”

অন্য একটি পোস্টে মোদি জানান, বাহারিনের রাজা হামাদ বিন ইসা আল খলিফার সঙ্গেও কথা হয়েছে। প্রধানমন্ত্রী পোস্টে লিখেছেন, “ভারত বাহারিনের উপর হামলার নিন্দা করেছে। কঠিন সময়ে দেশটির জনগণের পাশে আছি আমরা। বাহারিনের ভারতীয় সম্প্রদায়ের সুরক্ষায় ব্যবস্থা নেওয়ায় ধন্য়বাদ জানিয়েছি।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

উল্লেখ্য, শনিবার ইরানে হামলা হওয়ার পরই ইজরায়েল ও মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলি লক্ষ্য করে বেপরোয়া হামলা শুরু করে তেহরান। দুপুরের পর দুবাইয়ের বিভিন্ন স্থানে বিস্ফোরণের (Dubai Blast) শব্দ পাওয়া যায়। পাম জুমেইরাহ এলাকায় বিস্ফোরণের কথা নিশ্চিত করেছে সে দেশের প্রশাসন। শুধু তা-ই নয়, বিশ্বের সবচেয়ে উঁচু ইমারত বুর্জ খলিফার কাছেও একাধিক বিস্ফোরণ হয়েছে বলে জানা যায়। নিরাপত্তার কথা মাথায় রেখে শনিবারই খালি করে দেওয়া হয় বুর্জ খলিফা। রবিবারও হামলা থামেনি। সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, আবুধাবিতে একটি নৌসেনা ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই হামলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও, কোনও হতাহতের ঘটনা ঘটেনি। এহেন পরিস্থিতির মাঝেই এবার ইরানকে সতর্ক করেছে আমিরশাহী। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, হুঁশে ফিরুন। আপনার যুদ্ধ সম্পূর্ণ আপনার। প্রতিবেশীদের সঙ্গে নয়।

এদিকে ক্রমশ বিপজ্জনক হয়ে ওঠা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত। সোমবার এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ফের দিল্লির অবস্থায় স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন তিনি বলেন, “ভারত বরাবর আলোচনার মাধ্যমে শান্তি প্রক্রিয়ায় আগ্রহী। দ্বন্দ্বের চেয়ে শান্তির শক্তি বেশি।” পাশাপাশি মধ্যপ্রাচ্যের একাধিক দেশের আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.