PM Modi

‘নেশায় কিছুক্ষণ ভালো লাগে, কিন্তু পরে…’, জেন জিকে বার্তা মোদির, সতর্কবার্তা বাবা-মায়েদেরও

দেশজুড়ে জেন জি প্রতিবাদের আবহে একাধিকবার ভিডিও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার দেশের যুবসমাজের উদ্দেশ্যে ফের বার্তা দিলেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২, ২০২৬, ১৯:৫৬

options
link
‘নেশায় কিছুক্ষণ ভালো লাগে, কিন্তু পরে…’, জেন জিকে বার্তা মোদির, সতর্কবার্তা বাবা-মায়েদেরও
রবিবার নিজের সোশাল মিডিয়া নয়, মোদি বার্তা দিয়েছেন ভিডিও কনফারেন্সে। ফাইল ছবি।

দেশজুড়ে জেন জি প্রতিবাদের আবহে একাধিকবার ভিডিও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার দেশের যুবসমাজের উদ্দেশ্যে ফের বার্তা দিলেন। জানালেন, ভারতের যুবসমাজকে নেশামুক্ত করে তুলতে চান। সেই লক্ষ্যে শুরু করছেন বিশেষ অভিযান। প্রধানমন্ত্রীর কথায়, নেশা করলে কিছুক্ষণের জন্য আনন্দ মেলে কিন্তু তার জন্য গোটা জীবনটা অন্ধকারে তলিয়ে যায়। দেশের যুবসমাজকে শারীরিক এবং মানসিকভাবে ফিট থাকতে হবে, বলছেন প্রধানমন্ত্রী।

Advertisement

রবিবার যুবসমাজের উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে তিনি বলেন, “যুবসমাজ আমাদের দেশের ভবিষ্যৎ। সেটা জানে বলেই শত্রু দেশগুলি আমাদের ভুখণ্ডে নেশার সামগ্রী পাঠায়। ওদের নাশকতার পরিকল্পনার অন্তর্ভুক্ত এই কার্যকলাপ। তাই মনে করিয়ে দিতে চাই, নেশা করলে কিছুক্ষণের জন্য আনন্দ মেলে কিন্তু তার জন্য গোটা জীবনটা অন্ধকারে তলিয়ে যায়। উন্নত ভারত গড়ার সংকল্প নিয়েছি আমরা। সেকারণে আমাদের যুবসমাজকে নেশার সামগ্রী থেকে দূরে রাখাটা অত্যন্ত প্রয়োজন।” আগামী ১০০ সপ্তাহে নেশামুক্ত ভারত গড়ার পথে ১০০ ধাপ এগোতে হবে, ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মাদকাসক্তি কাটিয়ে যারা সমাজের মূলস্রোতে ফিরেছেন, তাঁদের ‘ফাইটার’ আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে অভিভাবকদের জন্য তাঁর পরামর্শ, সামাজিক কটাক্ষের ভয়ে নিজের সন্তানদের মাদকাসক্তির বিষয়টি লুকিয়ে রাখার চেষ্টা করবেন না। বরং এই সমস্যা থেকে বের করার জন্য চিকিৎসক এবং অন্যান্যদের সাহায্য নিন। মোদি মনে করিয়ে দিয়েছেন, মাদকের কারবারিদের বিরুদ্ধে দেশজুড়ে কড়া পদক্ষেপ করা হচ্ছে। আগের তুলনায় বেড়েছে ধরপাকড়। কোটি কোটি টাকার মাদক বাজেয়াপ্ত হয়েছে।

Advertisement

উল্লেখ্য, নিট প্রশ্ন ফাঁসে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়ে মাঝরাতে ভিডিও পোস্ট করেন প্রধানমন্ত্রী। তরুণ সমাজকে ‘ফ্রেন্ডস’ বলে অভিহিত করা সেই ভিডিও হু হু করে ছড়িয়ে পড়ে। মাত্র ১২ ঘণ্টার মধ্যেই ইনস্টাগ্রামে মোদির ভিডিওটির ভিউ ২৭১ মিলিয়ন ছাড়িয়ে যায়। বেড়ে যায় প্রধানমন্ত্রীর ফলোয়ার সংখ্যাও। তবে রবিবার নিজের সোশাল মিডিয়া নয়, মোদি বার্তা দিয়েছেন ভিডিও কনফারেন্সে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.