সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সার্জিক্যাল স্ট্রাইকে ভারতের সাফল্য এসেছে৷ কিন্তু তা নিয়ে যে ঘরোয়া রাজনীতি চলছে সে বিষয়ে রীতিমতো ক্ষুব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আর তাই কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠকে এ ব্যাপারে তাঁদের বড়াই করতে মানা করলেন নমো৷
এর মধ্যেই সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে ঘরোয়া রাজনীতি বেশ মাথাচাড়া দিয়ে উঠেছে৷ একদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ দাখিল করে পাকিস্তানের দাবি নস্যাৎ করতে বলেছেন৷ অন্যদিকে তাঁকে আক্রমণ করেছেন শাসকদলের কেউ কেউ৷ কংগ্রেসের তরফেও প্রমাণের প্রসঙ্গ তোলা হয়েছে৷ বলা বাহুল্য জাতীয় নিরাপত্তার বিষয় নিয়ে ঘরোয়া কোন্দলে তিতিবিরক্ত প্রধানমন্ত্রী৷ আর তাই এ নিয়ে বেশি বড়াই করতে মানা করলেন তিনি৷ সার্জিক্যাল স্ট্রাইকের ঠিক পরেই পরেই মোদির ছাতি ১০০ ইঞ্চি বলে বড়াই করতে দেখা গিয়েছিল শাসকদলের এক সদস্যকে৷ তা যেন আর না হয়, সে ব্যাপারেই মন্ত্রীদের সতর্ক করলেন তিনি৷
দেশের অভ্যন্তরেই সার্জিক্যাল স্ট্রাইক প্রমাণের রব উঠলেও এখনই সে পদক্ষেপ নিতে নারাজ কেন্দ্র৷ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানিয়েছেন, অপমানের বদলা নিতে সীমান্তে অন্তত ১০০ জন জঙ্গি অপেক্ষা করছে৷ এছাড়া ভিডিও প্রকাশিত হলে ভারতীয় সেনার রণকৌশল ফাঁস হয়ে যাবে পাকবাহিনী ও জঙ্গিদের কাছে৷ আর তাই এখনই এ পদক্ষেপ যেমন নিতে নারাজ মোদি, তেমনই এ নিয়ে ঘরোয়া রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠুক তাও চান না তিনি৷
সর্বশেষ খবর
-
‘কর্ণকুন্তী সংবাদ’ থেকে ‘কচ ও দেবযানী’, শ্রুতিনাটকে শাশুড়ি-বউমার পারফরম্যান্স ভাইরাল মেদিনীপুরে
-
ভেঙে পড়ল আস্ত পাহাড়! প্রকৃতির রোষে বিধ্বস্ত নেপাল, মাস কাটতেই ফের বিপর্যয়
-
‘রোমান্সে শিবুদার হাতেখড়ি আমার সঙ্গেই, স্ট্যাম্প পেপারে লিখে দিতে পারি…’, কী বললেন কৌশানী?
-
উৎসবের আগে হলদি নদীতে ভাসল ‘ওয়াটার মেট্রো’, কত ভাড়া? কতক্ষণ মিলবে পরিষেবা
-
মুম্বইয়ের ধাঁচে ব্রিটেনে হামলার ছক! মার্কিন ঘাঁটির কাছে গ্রেপ্তার ৫, ইরান যোগ দেখছে আমেরিকা