Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ৩ অক্টোবর ২০২৬
Britain

মুম্বইয়ের ধাঁচে ব্রিটেনে হামলার ছক! মার্কিন ঘাঁটির কাছে গ্রেপ্তার ৫, ইরান যোগ দেখছে আমেরিকা

শনিবার রাত ১২টা ৪৫ নাগাদ পার্শ্ববর্তী গ্রাম থেকে এক ব্যক্তি পুলিশকে ফোন করে জানায় ৩টি সন্দেহজনক সাদা গাড়ি বায়ুসেনা ঘাঁটির দিকে এগোচ্ছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২৬, ১৭:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২৬, ১৭:১৭

options
link
মুম্বইয়ের ধাঁচে ব্রিটেনে হামলার ছক! মার্কিন ঘাঁটির কাছে গ্রেপ্তার ৫, ইরান যোগ দেখছে আমেরিকা zoom
ব্রিতেনে মার্কিন ঘাঁটিতে জঙ্গি হামলার ছক বানচাল।
Advertisement

ব্রিটেনের (Britain) পশ্চিম ইংল্যান্ডের গ্লস্টারশায়ারে মার্কিন বায়ুসেনার ব্যবহৃত র‍্যাফ ফায়ারফোর্ডে (RAF Fairford) জঙ্গি হামলার ছক বানচাল। রবিবার ভোররাতে এই ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাস মামলায় অভিযোগ দায়ের করে শুরু হয়েছে তদন্ত। আশঙ্কা করা হচ্ছে, এই হামলার ষড়যন্ত্রে ইরানের হাত থাকতে পারে। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তেমনই ইঙ্গিত দিয়েছে। এদিকে এই হামলার ষড়যন্ত্রের সঙ্গে ২৬/১১ মুম্বই হামলার মিল খুঁজে পাচ্ছেন অনেকেই।

তদন্তকারীদের তরফে জানা গিয়েছে, শনিবার রাত ১২টা ৪৫ নাগাদ (ব্রিটেনের স্থানীয় সময় অনুযায়ী) পার্শ্ববর্তী গ্রাম থেকে এক ব্যক্তি পুলিশকে ফোন করে জানায় ৩টি সন্দেহজনক সাদা গাড়ি বায়ুসেনা ঘাঁটির দিকে এগোচ্ছে। ওই গ্রাম থেকে সেনা ঘাঁটির দূরত্ব মাত্র এক মিনিটের। সঙ্গে সঙ্গে পদক্ষেপ করে প্রশাসন। সশস্ত্র পুলিশ গিয়ে ৫ জনকে আটক করে। তিনটি গাড়িতে বিস্ফোরক ও রাসায়নিক পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। সেনাবাহিনীর ব্যবহৃত বোমা নিষ্ক্রিয়কারী রোবট ব্যবহার করে গাড়িগুলি পরীক্ষা করা হয়। এই ঘটনার সময় পার্শ্ববর্তী গ্রামের অন্তত ৮৫টি বাড়ি খালি করে প্রশাসন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তিনটি গাড়িতে বিস্ফোরক ও রাসায়নিক পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। সেনাবাহিনীর ব্যবহৃত বোমা নিষ্ক্রিয়কারী রোবট ব্যবহার করে গাড়িগুলি পরীক্ষা করা হয়।

র‍্যাফ ফায়ারফোর্ড হল ইউরোপে আমেরিকার ব্যবহৃত বায়ুসেনা ঘাঁটি। কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঘাঁটি গত মার্চ থেকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করছে আমেরিকা। সংবাদমাধ্যম সূত্রে খবর এই হামলার নেপথ্যে ইরান যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ইরানের পাশাপাশি এই হামলার নেপথ্যে রাশিয়া কিংবা ইসলামি জঙ্গিযোগের তত্ত্বও উড়িয়ে দেওয়া হচ্ছে না। উল্লেখ্য, গত জুলাই মাসে ইরানের সেনাবাহিনীর তরফে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছিল, ‘ইরানের বিরুদ্ধে ব্যবহৃত যে কোনও ঘাঁটি আমাদের নিশানায়।’ ঘটনার কথা জানার পর ট্রাম্প বলেন, ‘ব্রিটেনের সঙ্গে হাত মিলিয়ে দারুন কাজ হয়েছে। ওরা আমাদের বায়ুসেনা ঘাঁটির বড়সড় ক্ষতি করতে চাইছিল। আমরা ওদের উপর অনেকদিন ধরে নজর রেখেছিলাম।

এদিকে এই ঘটনার সঙ্গে ২৬/১১ মুম্বই হামলার মিল খুঁজে পাচ্ছে ওয়াকিবহাল মহল। ঠিক একই ছকে পাকিস্তান থেকে সমুদ্রপথে ভারতে ঢুকে মুম্বইয়ে হামলা চালিয়েছিল জঙ্গিদের একটি দল। একাধিক গাড়ি ছিনতাই করে গোটা মুম্বইয়ে মৃত্যুর তাণ্ডবলীলা চালায় সন্ত্রাসীরা। এখানেও সন্দেহভাজন ওই জঙ্গিদের তেমনই পরিকল্পনা ছিল বলে মনে করা হচ্ছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.