ছিল রুমাল, হয়ে গেল বিড়াল৷ ফটোশপের জমানায় এ কাজ আহামরি কিছু নয় তবে এরকম কাজ করতে গিয়েই বিপাকে পড়লেন এক যুবক৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি বিকৃত করে জেলে যেতে হল তাঁকে৷
মহম্মদ মেহবুব নামে ওই ব্যক্তি কর্ণাটকের বাসিন্দা৷ কাজ করেন এক গহনা দোকানে৷ সোশ্যাল মিডিয়ায় তিনি একটি ছবি পোস্ট করেছিলেন৷ ছবিটিতে প্রধানমন্ত্রী দলের বর্ষিয়ান নেতার পায়ে হাত দিয়ে প্রণাম করছিলেন৷ এ ছবিতেই আদবানির জায়গায় উদয় হন আকবরউদ্দিন ওয়াশি৷ তিনি হায়দরাবাদের সাংসদ আসাউদ্দিন ওয়াসির ভাই৷ কোনও বিশেষ উদ্দেশ্যেই এই কাজ করা হয়েছে বলে মনে করা হচ্ছে৷ এই মর্মে বিজেপি কর্মীর থেকে অভিযোগও পায় পুলিশ৷ সেই ভিত্তিতেই নানাজনের মধ্যে শত্রুতা ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকে৷
যদিও ওই ব্যক্তি সাফাই দিয়ে জানিয়েছেন, তিনি ওই ছবি বিকৃত করেননি৷ এক বন্ধুর থেকে পেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন৷ এর আগে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে বিপাকে পড়েছিলেন এক সাংবাদিক৷ তবে এই যুবকের শাস্তি একটি দৃষ্টান্ত হয়ে থাকল৷
সর্বশেষ খবর
-
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের অফিসে বালতি ভর্তি বোমা, ‘ক্ষমতায় না এলে আমাদেরই মারত’, বিস্ফোরক বিজেপি
-
এশিয়াডে অব্যাহত লভলিনার দাপট, সোনা জিতলেন অসমের বক্সার
-
জ্ঞানেশের ইস্তফার দাবিতে দেশজুড়ে বিক্ষোভ! দিল্লি-মুম্বইয়ে ধরপাকড়, নিষিদ্ধ জমায়েত, বন্ধ মেট্রো স্টেশন
-
ইউক্রেন যুদ্ধ অবসানে উদ্যোগী মোদি, গান্ধীর জন্মদিনে ‘বন্ধু’র শান্তিপ্রস্তাবের প্রশংসা পুতিনের
-
‘পাপিয়া খুব ভালো কাজ করছেন’, এবার বিজেপির প্রশংসায় পঞ্চমুখ কবীর সুমন!