সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন রীতিমতো পরীক্ষা৷ মন্ত্রিসভা গঠনের পর দু’বছর পর্যন্ত ঠিক কী কী কাজ করেছেন মন্ত্রীরা তারই হিসাব নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ একেবারে স্কুলের ধাঁচে প্রতি মন্ত্রীর কাজের তালিকা দেখার প্রস্তুতি নিচ্ছেন মোদি৷ আর সেই জন্যই মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকে বসার ডাক দিয়েছেন তিনি৷
বৃহস্পতিবার দুপুরেই এই আলোচনাসভা অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে৷ সূত্রের খবর, বাধ্য ছাত্র-ছাত্রীর মতো মোদির মন্ত্রীরাও রীতিমতো প্রেজেন্টেশন তৈরি করে নিজেদের কাজের তালিকা প্রকাশ করবেন৷ তাঁদের কাজের বিষয়ে বিস্তারিত আলোচনাও হবে এই মিটিং-এ৷ মন্ত্রিসভার যে দফতরগুলিতে কাজের পরিমাণ অপেক্ষাকৃত খারাপ হবে, সেই দফতরগুলিতে রাষ্ট্রমন্ত্রী নিয়োগ করা হবে বলেও জানা গিয়েছে৷ সূত্রের খবর, আইনমন্ত্রী সদানন্দ গৌড়ার কাজে বিশেষ সন্তুষ্ট নন মোদি৷ তাঁকে পদচ্যুত না করা হলেও তাঁর সঙ্গে একজন রাষ্ট্রমন্ত্রী নিয়োগ করা হবে৷
কাজের খবরাখবর নেওয়ার পাশাপাশি এই আলোচনার একটি গুরুত্বপূর্ণ দিক হল মন্ত্রিসভার সদস্যদের পদ-বদল৷ সূত্রের খবর, মন্ত্রিসভায় বড়সর রদবদল হতে পারে এই আলোচনার মধ্য দিয়ে৷ এই বিষয়ে প্রধানমন্ত্রী মোদি এবং বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বিশেষ বৈঠক করেন৷ পাঁচ ঘণ্টা ব্যাপী এই আলোচনায় অর্থমন্ত্রী অরুণ জেটলির অংশগ্রহণ করার কথা থাকলেও অজ্ঞাত কারণে তিনি বৈঠকে যাননি৷
আগামী ৬ জুলাই প্রধানমন্ত্রীর আফ্রিকা সফর শুরু হবে৷ জানা গিয়েছে, সফরের আগেই নতুনভাবে সজ্জিত মন্ত্রিসভার মন্ত্রীদের নতুন দায়িত্বের কথা ঘোষণা করবেন মোদি৷
মন্ত্রিসভার পাশাপাশি বিজেপির কেন্দ্রীয় কমিটিতেও বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে বলে জানা গিয়েছে৷ বৈঠকে, পাঞ্জাব, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশের কিছু দলীয় সাংসদকে মন্ত্রিসভায় নিয়ে আসা হতে পারে বলে সূত্রের খবর৷
সর্বশেষ খবর
-
নজরে ‘চিকেনস নেক’, নিরাপত্তার বজ্রআঁটুনি খতিয়ে দেখতে স্বাধীনতা দিবসের পরেই শিলিগুড়িতে শাহ!
-
সমাবর্তনে প্রধান বিচারপতিকে আমন্ত্রণের বিরোধিতার ‘শাস্তি’, প্রতিবাদীরা পাবে না ‘আইনজীবী’ স্বীকৃতি!
-
ভবিষ্যতের ভুল আগেই এড়ানো সম্ভব, শৈশবেই দেওয়া হোক আর্থিক শিক্ষার পাঠ
-
বদলের বঙ্গে স্বাধীনতা দিবসে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী, মোদির পরই সম্প্রচারিত হবে শুভেন্দুর বার্তা
-
ফের উত্তরাখণ্ডের টানেলে দুর্ঘটনা, সুড়ঙ্গে আচমকা জলস্রোত-ধস, ভিতরে আটকে অন্তত ১০ শ্রমিক