সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার বিশ্বের যে কোনও দেশই চাইলে গ্রেপ্তার করতে পারবে নীরব মোদিকে৷ ঋণখেলাপি হীরা ব্যবসায়ীর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল ইন্টারপোল৷ ইন্টারপোলকে রেড কর্নার নোটিস জারি করতে অনুরোধ করেছিল এনফোর্সমেন্ট ডিরক্টরেট৷ তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার৷ একা নীরব মোদি নন, রেড কর্নার নোটিস জারি করা হয়েছে নীরবের ভাই নিশাল মোদির নামেও৷ নোটিস জারি হয়েছে নীরবের সংস্থার অন্যতম কর্তা সুভাষ পরবের বিরুদ্ধেও৷ নোটিস দেওয়ার পাশাপাশি, ইন্টারপোলের তরফে বেশ কয়েকটি দেশকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে নীরব মোদির সন্ধান চালানোর জন্য৷
A Red Corner Notice issued against absconding diamantaire Nirav Modi by Interpol in connection with the multi-crore Punjab National Bank scam
AdvertisementRead @ANI Story | https://t.co/oq4k9hWNXd pic.twitter.com/2n0hN2NLB3
Advertisement— ANI Digital (@ani_digital) 2 July 2018
[একের পর এক ব্যাংক দুর্নীতি মানুষের বিশ্বাস ভেঙে দিচ্ছে: রাষ্ট্রপতি]
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রায় ২০ হাজার কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে নীরব মোদি এবং তাঁর মামা তথা বিজনেস পার্টনার মেহুল চোকসির বিরুদ্ধে৷ প্রতারণার খবর সামনে আসার আগে থেকেই অবশ্য তিনি দেশছাড়া ছিলেন৷ তাঁর বিরুদ্ধে আপাতত তদন্ত করছে ইডি৷ কিন্তু দেশছাড়া হওয়ায় তদন্তে বিস্তর অসুবিধায় পড়তে হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে৷ নীরবের সঠিক ঠিকানা এখনও জানা নেই তদন্তকারী আধিকারিকদের৷ দিন কুড়ি আগেই গুজব ছড়িয়েছিল ব্রিটেনে আছেন নীরব মোদি৷ ব্রিটেনের আধিকারিকদের তরফে সেকথা স্বীকারও করা হয়েছিল৷ তারপর অবশ্য আর খোঁজ মেলেনি নীরবের৷ ব্রিটেনের আধিকারিকরা নীরবকে ভারতে ফেরানোর ব্যপারে আশ্বাস দিলেও এখনও তাঁর টিকিটিরও দেখা মেলেনি৷
[ধস্তাধস্তির চিহ্ন মিলল না ময়নাতদন্তে, কালাজাদুই প্রাণ কাড়ল ১১ দিল্লিবাসীর!]
দিন দুয়েক আগেই বিদেশমন্ত্রকের তরফে বেশ কয়েকটি দেশকে অনুরোধ করা হয়েছিল তাঁরা যেন নীরব মোদিকে দেশে ঢোকার অনুমতি না দেয়৷ এছাড়াও ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম সহ ইউরোপের বেশ কয়েকটি দেশকে অনুরোধ করা হয়েছিল নীরবের গতিবিধির উপর নজর রাখার জন্য৷ আসলে, একের পর এক ব্যাংক দুর্নীতির খবর প্রকাশ্যে আসায় রীতিমতো চাপে কেন্দ্র৷ তাই সরকার চাইছে যেনতেনপ্রকারেণ ভোটের আগে রাঘব বোয়ালদের কোনও একজনকে গ্রেপ্তার করে বা দেশে ফিরিয়ে এনে চমক দিতে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল৷ নীরব মোদি ছাড়াও সরকারের লক্ষ্যে আছেন লিকার ব্যারন বিজয় মালিয়াও৷
সর্বশেষ খবর
-
‘কালো হিরে’র হ্যাটট্রিকে স্বমহিমায় ফরাসি বিপ্লব, নরওয়েকে গোলের মালা ফ্রান্সের
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!