সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পকসো আইনে শিশুদের উপর যৌন নিগ্রই মূল বিষয়। লিঙ্গ সেখানে গুরুত্বপূর্ণ নয়। মহিলাও অভিযুক্ত হতে পারেন। মহিলা অভিযুক্ত হলেই মামলা খারিজ করা করা যায় না। দেরিতে মামলা দায়ের হলেও, সেই মামলা গ্রহণযোগ্যতা হারায় না। একটি পকসো মামলার শুনানিতে এমনই স্পষ্ট করে জানিয়ে দিল কর্নাটক হাই কোর্ট।
ঘটনাটি বেঙ্গালুরুর। ২০২০ সালে ৪৮ বয়সি এক মহিলা তাঁর প্রতিবেশির ১৩ বছরের সন্তানকে লাগাতার যৌন হেনস্তা করেছেন বলে অভিযোগ ওঠে। মামলা দায়ের করা হয় গতবছরের শুরুতে। মহিলা তাঁর বিরুদ্ধে হওয়া মামলা খারিজের আবেদন নিয়ে দ্বারস্থ হন কর্নাটকের উচ্চ আদালতে। সম্প্রতি সেই মামলার শুনানি হয়।
আদালতে অভিযুক্ত মহিলার আইনজীবী জানান, পকসো আইনে তাঁর মক্কেলকে অভিযুক্ত করেছে পুলিশ। কিন্তু এই আইন শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রেই লাঘু। এর স্বপক্ষে যুক্ত দিয়ে তিনি জানান, আইনের অনেক জায়গায় অভিযুক্তকে ‘হি’ বলা হয়েছে। আইনজীবীর যুক্তি খারিজ করে আদালত জানিয়েছে এই আইনে অপরাধ শুধু পুরুষদের ক্ষেত্রেই প্রযোজ্য নয়। সবার ক্ষেত্রেই প্রযোজ্য। এর স্বপক্ষে আইনের ধারাও উল্লেখ করেছেন বিচারপতি। এরপরে মহিলার আইনজীবী দেরিতে অভিযোগ হয়েছে বলেও তুলেও ধরেন। সেই যুক্তিও খারিজ করে দিয়েছে আদালত।
সর্বশেষ খবর
-
পিতৃপক্ষে বাড়ির এই ৫ স্থানে জ্বালান প্রদীপ, পূর্বপুরুষের আশীর্বাদে ফুলেফেঁপে উঠবে ধনসম্পদ
-
অবশেষে বোধোদয়! এশিয়াডে ভারত-পাকিস্তান ফাইনালে থাকছেন না নকভি
-
জোর করে সম্পত্তি দখল নয়! চাইলেই সন্তানকে উচ্ছেদ করতে পারবেন মা-বাবা, বড় রায় দিল্লি হাই কোর্টের
-
‘সনাতনী প্রোটিন ব্রেকফাস্ট’ নিয়ে শোরগোল নেটপাড়ায়! জেনে নিন কী কী থাকছে পদে?
-
শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপ নয়, বৈভবের বিশ্বজয়ের নেপথ্যেও রোহিতের মগজাস্ত্র! কীভাবে?