প্রোটিন-সমৃদ্ধ ব্রেকফাস্টের কথা তো শুনেছেনই। কিন্তু ‘সনাতনী প্রোটিন ব্রেকফাস্ট’? প্রোটিনে ভরপুর প্রাতঃরাশ, অথচ তা হবে সম্পূর্ণ সনাতনী… এমনই এক ব্রেকফাস্টের হদিশ দিলেন বিখ্যাত কনটেন্ট ক্রিয়েটর তমাল। তাঁর দেওয়া সকালের মেনুর সঙ্গে জড়িয়ে আছে তাঁর আধ্যাত্মিক বিশ্বাস।
ইনস্টাগ্রামে ‘মন্ত্র_সাধনা’ নামে তমাল নিজেকে একজন নিরামিষভোজী বডিবিল্ডার এবং সনাতন ধর্মের অনুসারী হিসেবে পরিচয় দেন। তিনি প্রায়ই ইনস্টাগ্রাম ও ইউটিউবে তাঁর খাদ্যাভ্যাস, শরীরচর্চা এবং আধ্যাত্মিক রুটিনের নানা দিক তুলে ধরেন। আর এবার তিনি জানালেন সকালে তিনি ঠিক কী কী খান, যে তালিকাকে তিনি ক্যাপশনে ‘সনাতনী প্রোটিন ব্রেকফাস্ট’ হিসেবে অভিহিত করেছেন। ঠিক কি থাকছে সেই মেনুতে। তমাল জানাচ্ছেন, তাঁর খাবারের তালিকায় রয়েছে টোফু, দই, টমেটো, শসা, একটি আপেল এবং পাঁউরুটি।
বলে রাখা ভালো, তমাল আসলে ইজরায়েলের নাগরিক। তবে ২০০৯ সালে তিনি সপরিবারে ভারতে চলে আসেন। মায়াপুরের ঐতিহ্যবাহী গুরুকুলে ১২ বছর পড়াশোনা করেছেন এই কনটেন্ট ক্রিয়েটর। সংস্কৃত ভাষা, বৈদিক মন্ত্র, পূজার্চনা, যজ্ঞ ইত্যাদি ,সম্পর্কে শিক্ষা লাভ করার পর বিভিন্ন যজ্ঞ পরিচালনা করতে দেখা যায় তাঁকে। সেই সঙ্গেই তৈরি করতে থাকেন কনটেন্ট।
আরও পড়ুন:
View this post on Instagram
একথা সকলেরই জানা, প্রোটিন অন্যতম অপরিহার্য পুষ্টি উপাদান। ফলে দিনের শুরুতেই এই খাবার খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে। পাশাপাশি পেশির ক্ষয় রোখা কিংবা শক্তির জোগান বজায় রাখার কাজও করে এই মেনু। যাঁরা শরীরচর্চা করেন, তাঁদের জন্য গোটা দিনই প্রোটিন গ্রহণ করা অপরিহার্য। যাঁরা করেন না, তাঁদেরও শক্তির জোগান দিতে প্রোটিনের জুড়ি নেই। সেক্ষেত্রে তমালের দেওয়া তালিকা কীভাবে প্রোটিনের চাহিদা পূরণ করবে তা নিয়ে জোর আলোচনা নেটপাড়ায়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী