Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ৩ অক্টোবর ২০২৬
Fly Dubai

‘আমায় মেরে ফেলো’, ধরা পড়েই চিৎকার ওমানের পাইলটের, ‘জেহাদ’ যোগ দেখছেন নেতানিয়াহু

ইজরায়েলের সঙ্গে ওমানের কোনও কূটনৈতিক সম্পর্ক নেই। তাহলে কীভাবে একজন ওমানি পাইলটকে ইজরায়েলগামী ফ্লাইটে দেওয়া হল? এই ঘটনায় উদ্বিগ্ন খোদ প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২, ২০২৬, ১৯:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২, ২০২৬, ১৯:০৪

options
link
‘আমায় মেরে ফেলো’, ধরা পড়েই চিৎকার ওমানের পাইলটের, ‘জেহাদ’ যোগ দেখছেন নেতানিয়াহু zoom
ফ্লাই দুবাই বিমান। ফাইল ছবি।
Advertisement

ফ্লাই দুবাইয়ের বিমানের ককপিটে হামলার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা বিশ্বে। ভয়ংকর সেই মুহূর্তের একের পর ভিডিও ফুটেজ সামনে আসতে শুরু করেছে। মনে করা হচ্ছে, ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছরের উপর হামলা চালিয়ে বিমানটি ক্র্যাশ করানোর পরিকল্পনা ছিল ওমানের পাইলটের। যদিও শেষ পর্যন্ত ব্যর্থ হয় সে চেষ্টা। যাত্রীদের দাবি ধরা পড়ার পর, ওমানের ওই পাইলট চিৎকার করছিলেন, ‘আমায় মেরে ফেলো, আমায় মেরে ফেলো’ বলে। এই ঘটনার নেপথ্যে জেহাদের যোগ রয়েছে মনে করছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

সেদিনের ঘটনা সম্পর্কে এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, ফ্লাই দুবাই বিমানটি আকাশে ওড়ার পরই ওমানের পাইলট হামলা চালায় ক্যাপ্টেন স্মিথ মচ্ছরের উপর। ধস্তাধস্তির জেরে গুরুতর আহত হন মচ্ছর। শেষ মুহূর্তে কোনওভাবে ককপিটের দরজা খুলে দিতে সক্ষম হন তিনি। যাতে যাত্রীরা তাঁকে সাহায্য করতে পারেন। ককপিটের দরজা খুলে দেওয়ার পর বাকি যাত্রীরা ওমানের ওই পাইলটকে ধরে ফেললে, তিনি চিৎকার করে বলতে থাকেন, ‘আমায় মেরে ফেলো’। নিশ্চিত মৃত্যু এড়িয়ে শেষ পর্যন্ত সৌদি আরবের এক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

যাত্রীদের দাবি ধরা পড়ার পর, ওমানের ওই পাইলট চিৎকার করছিলেন, ‘আমায় মেরে ফেলো, আমায় মেরে ফেলো’ বলে।

তবে এই ঘটনার পর একাধিক প্রশ্ন সামনে আসতে শুরু করেছে। তা হল, ইজরায়েলের সঙ্গে ওমানের কোনও কূটনৈতিক সম্পর্ক নেই। তাহলে কীভাবে একজন ওমানি পাইলটকে ইজরায়েলগামী ফ্লাইটে দেওয়া হল? এই ঘটনায় উদ্বিগ্ন খোদ প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি এই ঘটনাকে বড়সড় ত্রুটি বলে দাবি করেছেন। নেতানিয়াহু বলেন, এটা অস্বীকার করার উপায় নেই ওমানের পাইলট উগ্রপন্থী আচরণ করছিল, এবং যাত্রী-সহ নিজেকে শেষ করার পরিকল্পনা করেছিল। তাঁর কাছে জানতে চাওয়া হয়, ওমানি সহ-পাইলটের মগজধোলাইয়ের নেপথ্যে কে বা কারা ছিল। কিন্তু এই প্রশ্নের জবাবে নেতানিয়াহু জানিয়ে দেন, এ সম্পর্কে তিনি কোনও তথ্যই জানেন না। তবে তিনি এটাও বলেন, “নিয়মের ত্রুটির কারণে ওমানি পাইলট ইজরায়েলের ফ্লাইটটি চালাতে পেরেছিলেন। এই নিয়ম সংশোধন করা প্রয়োজন।” বলেন, সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে তদন্তে পুরোপুরি সহায়তা করবে ইজরায়েল। তাঁর কথায়, ”আমরা এর শিকড় পর্যন্ত যাব।” এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনার নেপথ্যে ইরানের হাত থাকতে পারে বলে সন্দেহ করেছেন।

এদিকে জানা গিয়েছে, ওমানের ওই ব্যক্তি স্বভাবে ছিল অত্যন্ত উগ্র। মহিলাদের সঙ্গে করমর্দনেও আপত্তি ছিল তার। ওয়াকিবহাল মহলের একাংশের দাবি, দীর্ঘদিন ধরেই তার মগজধোলাই করা হয়েছিল, যার ফলস্বরূপ বিমান ধ্বংস করতে পিছপা হয়নি সে। যদিও আসল কারণ এখনও জানা যায়নি। তবে গোটা ঘটনায় ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে নায়ক বলে অভিহিত করেছেন নেতানিয়াহু।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.