PoK

শিগগিরি ‘ঘর ওয়াপসি’ পাক অধিকৃত কাশ্মীরের! দাবি উপত্যকার ইমাম সংগঠন প্রধানের

এই কাশ্মীর যে 'নতুন কাশ্মীর' সেকথাও বলেন তিনি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৪, ২০২৬, ১২:৩১

options
link
শিগগিরি ‘ঘর ওয়াপসি’ পাক অধিকৃত কাশ্মীরের! দাবি উপত্যকার ইমাম সংগঠন প্রধানের

দ্রুত পাক অধিকৃত কাশ্মীর মিশে যেতে চলেছে ভারতের সঙ্গে! এমনই দাবি ‘অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশন’-এর প্রধান উমর আহমেদ ইলিয়াসির। ওই অঞ্চল যে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে উল্লেখ করতে দেখা গিয়েছে তাঁকে। এই কাশ্মীর যে ‘নতুন কাশ্মীর’ সেকথাও বলেন তিনি।

Advertisement

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তাঁকে বলতে শোনা যায়, ”কাশ্মীরে দাঁড়িয়ে আমি আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই PoK যা ভারতের অবিচ্ছেদ্য অংশ। তা নিশ্চিতভাবেই ভারতের সঙ্গে আবারও যুক্ত হবে। কারণ PoK-এর জনগণ সেখানে গণভোটের দাবি জানাচ্ছে। ঈশ্বরের আজ্ঞায় শিগগিরি অধিকৃত কাশ্মীর মিশবে এদেশের সঙ্গে। এটা স্রেফ কথার কথা নয়, মানুষই বলছে। শিগগিরি ওঁদের ঘর ওয়াপসি হবে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সেই সঙ্গেই তাঁর দাবি, কাশ্মীরের উন্নয়ন দেখে পাক অধিকৃত কাশ্মীরের মানুষও খুশি। উপত্যকা নিয়ে উচ্ছ্বসিত হয়ে তাঁকে বলতে শোনা যায়, ”এই কাশ্মীর নতুন কাশ্মীর। আজকের কাশ্মীর এক চমৎকার রূপ ধারণ করে। সর্বত্র সমৃদ্ধির ছাপ। পর্যটন শিল্পের ব্যাপক প্রসার ঘটেছে। এখানকার মানুষ এখন বেশ সমৃদ্ধ। একসময় ছিল, যখন এখানকার তরুণ ও শিশুরা হাতে পাথর তুলে নিত। আজ তাদের হাতে শোভা পাচ্ছে কলম। তারা এখন পড়াশোনায় মগ্ন।”
গত বছরের এপ্রিলে পহেলগাঁও হামলায় শিউরে উঠেছিল দেশ। সেই প্রসঙ্গ তুলে ইলিয়াসির দাবি, পুরনো ক্ষত ভুলে ঘুরে দাঁড়াচ্ছে উপত্যকা। তিনি বলেন, ”আমি আপনাদের বলছি আপনারা কাশ্মীরে আসুন। এখন এখানে ভয়ের কোনও চিহ্ন নেই।”

পাশাপাশি পশ্চিম এশিয়ার সংঘাত প্রসঙ্গে ইলিয়াসি বলে, যুদ্ধ কেবল ধ্বংসই ডেকে আনে। একইসঙ্গে তাঁর আশা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শান্তি স্থাপনে মধ্যস্থতায় ভূমিকা নেবেন। তাঁর কথায়, “যুদ্ধ সবারই ক্ষতি করে, তা ধ্বংসেরই নামান্তর। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। ইনশাআল্লাহ, তিনি মধ্যস্থতা করবেন, শান্তি ও স্থিতি ফিরে আসবে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন