Assam

অসমে অবৈধ অনুপ্রবেশ চক্রের পর্দাফাঁস! খাস গুয়াহাটিতে ধৃত ৪ বাংলাদেশি নাগরিক

পুলিশ জানতে পেরেছে, অবৈধ অনুপ্রেবশের নেপথ্যে রয়েছে পেশায় এক ট্যাক্সিচালক মহম্মদ আক্কাস আলি। যিনি সীমান্ত পারাপার সংক্রান্ত দালালের কাজ করে থাকেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৩, ২০২৬, ১৮:৫২

options
link
অসমে অবৈধ অনুপ্রবেশ চক্রের পর্দাফাঁস! খাস গুয়াহাটিতে ধৃত ৪ বাংলাদেশি নাগরিক
ফাইল ছবি।

অসম ও বাংলায় ভোটের মুখে সবচেয়ে আলোচিত বিষয় বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ। এই নিয়ে তর্কবিতর্কের মধ্যেই গুয়াহাটির দিসপুর থেকে এক শিশু-সহ চার জন বাংলাদেশি নাগরিককে আটক করল অসম পুলিশ। তাঁরা অবৈধ ভাবে সীমান্ত ডিঙিয়ে ভারতে ঢুকেছে বলে দাবি তদন্তকারীদের। এইসঙ্গে গ্রেপ্তার করা হয়েছে সীমান্তের দালালের কাজ করা এক ব্যক্তিকে।  

Advertisement

সম্প্রতি অসম পুলিশের সীমান্ত বিভাগ গোপন সূত্রে খবর পায়, বেশ কয়েক জন বাংলাদেশি নাগরিক বৈধ নথি ছাড়াই রাজ্যের সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে। সোমবার অভিযুক্তদের আটক করে দিসপুর থানায় রাখা হয়েছে। যতক্ষণ না আইনত বাংলাদেশে প্রত্যার্পণের কাজ সম্পন্ন হচ্ছে, ততক্ষণ থানায় আটক থাকবেন তাঁরা। জেরায় জানা গিয়েছে, গত ১০ এপ্রিল দুর্গম অঞ্চলে সীমান্ত ডিঙিয়ে ভারতে ঢুকে পড়েন বাংলাদেশি নাগরিকরা। ১১ এপ্রিল গুয়াহাটি পৌঁছান তাঁরা।

Advertisement

পুলিশ জানতে পেরেছে, অবৈধ অনুপ্রেবশের নেপথ্যে রয়েছে পেশায় এক ট্যাক্সিচালক মহম্মদ আক্কাস আলি। যিনি সীমান্ত পারাপার সংক্রান্ত দালালের কাজ করে থাকেন। আক্কাসকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার মোট পাঁচটি ধারায় মামলা করেছে পুলিশ। এর পিছনে কোনও বড়সড় পাচারচক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখতে পরবর্তী তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.