সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাতে বেআইনিভাবে ফার্ম হাউসে মদ রাখার অপরাধে ২০০ জনকে গ্রেফতার করল পুলিশ৷ বরোদার এক বিয়েবাড়িতে বেআইনিভাবে মদ রাখার জন্য বিয়েবাড়িতে উপস্থিত ব্যক্তিদের গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে৷
প্রসঙ্গত, গুজরাতে মদ নিষিদ্ধ৷ কিন্তু সরকারের নিয়মকে উপেক্ষা করেই বরোদার ওই বিয়েবাড়িতে আগত অতিথিদের মধ্যে মদ বিলি করা হচ্ছিল৷ বিয়ের অনুষ্ঠান চলাকালীনই ওই বেআইনি মদ বিলি চলছিল বলে জানা গিয়েছে৷ আর ঠিক সেই মুহূর্তেই বিয়েবাড়িতে হানা দেয় পুলিশ৷ নিষিদ্ধ মদ বাজেয়াপ্ত করার পাশাপাশি উপস্থিত অতিথিদেরও গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়৷
Gujarat: Police detain more than 200 people from a farmhouse, where illegal liquor was being served during a wedding party, near Vadodara. pic.twitter.com/RCIedmS76n
Advertisement— ANI (@ANI_news) December 23, 2016
সর্বশেষ খবর
-
১০ নম্বর জার্সিই প্রাণ, অক্ষমতাকে চ্যালেঞ্জ করে ‘তে আমো’ মন্ত্রে মেসি সাক্ষাতে খুদে ভক্ত মাণিক!
-
অন্ধ হবে শত্রুর ‘চোখ’! চিন-পাকিস্তানের চিন্তা বাড়িয়ে দিল্লিকে এস-৫০০, সু-৫৭-এর প্রস্তাব পুতিনের
-
আইপিএলের পর আর মাঠেই নেই, ফের চোটে টিম ইন্ডিয়ায় অনিশ্চিত হার্দিক, কেন এত সমস্যা?
-
‘হৃদয়ে থেকে যাবে এই ১০ নম্বর’, মেসির অবসর ঘোষণায় মন খারাপ ‘ভক্ত’ করিনার
-
হৃদয়ে কৃষ্ণপ্রেমের জন্মই কি ভক্তের প্রকৃত সিদ্ধি! কেন পালিত হয় জন্মাষ্টমী?