সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের পর এবার মধ্যপ্রদেশ। বিজেপিশাসিত রাজ্যে ফের বিতর্কে পুলিশ। এবার থানায় সামনেই তারস্বরে মাইক বাজিয়ে নাচতে দেখা গেল পুলিশকর্মীদের। চটুল গান আর বাহারি আলোর রোশনাই দেখে তখন কে বলবে, এটা কোন ডিস্কোথেক নয়, থানা! আর যাঁরা উদ্দাম নাচে মগ্ন, তাঁরা প্রত্যেকেই পুলিশকর্মী! এমনই দৃশ্য দেখা গেল মধ্যপ্রদেশের দ্বীনাখেদা থানার সামনে। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
[নর্তকীর অশালীন ভঙ্গিতে মজে টাকার বৃষ্টি পুলিশকর্মীর, তদন্তে সাসপেন্ড]
কিন্তু, থানার সামনে কেন এই আয়োজন? কেনই বা নিজেদের কর্তব্য ভুলে উদ্দাম নাচে মেতে উঠেছেন পুলিশকর্মীরা? কারণ, দ্বীনাখেদা থানার এক আধিকারিক নিজের বদলি রুখে দিতে পেরেছেন। আর তাতেই আনন্দে আত্মহারা নিয়ে এই কাণ্ড ঘটিয়েছেন থানার অন্য পুলিশকর্মীরা। ভরসন্ধ্যা বেলায় থানার সামনে বসানো হয়েছে বক্স। তাতে তারস্বরে গান বাজছে। আর সেই গানের তালে উদ্দাম নাচে মেতে উঠেছেন থানার প্রায় সব পুলিশকর্মীই। পুলিশ সূত্রে খবর, মধ্যপ্রদেশের এই দ্বীনাখেদা থানার স্টেশন হাউস অফিসার বা ও এসএইচও পদে কর্মরত যোগেন্দ্র শর্মা নামে এক পুলিশকর্মী। সম্প্রতি তাঁকে বদলি করার নির্দেশ জারি করেছিল মধ্যপ্রদেশ সরকারের স্বরাষ্ট্র দপ্তর। কিন্তু, এই থানা ছেড়ে যেতে রাজি ছিলেন না যোগেন্দ্র। উপরমহলের লোকেদের ধরে কোনওভাবে নিজের বদলি আটকে দিয়েছেন তিনি। এই খবর পাওয়া মাত্রই উদযাপনে মেতে ওঠেন থানার অন্য পুলিশকর্মীরা।
দেখুন ভিডিও:
#WATCH: Cops dance at Deepnakheda Police Station,celebrate after SHO Yogendra Parmar allegedly managed to stop his transfer order #MP(17.11) pic.twitter.com/5HBnyp8JKu
— ANI (@ANI) 19 November 2017
প্রসঙ্গত, দিন কয়েক আগেই পড়শি রাজ্য উত্তরপ্রদেশের গোন্ডায় একটি বারে উর্দি গায়ে এক কনস্টেবলকে নর্তকীর অশালীন ভঙ্গির তালে টাকা ওড়াতে দেখা গিয়েছিল। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়া। অভিযুক্ত কনস্টেবল চন্দ্রকেশ ভাস্করকে সাসপেন্ড করা হয়। চলতি সপ্তাহেই গোড়ায় আবার তেলেঙ্গানায় এক মহিলা হোমগার্ডকে নিয়ে ম্যাসাজ করাতে দেখা গিয়েছিল এক এএসআই-কে।
[বিজেপিকে বিদ্রুপ করতে গিয়ে এ কী টুইট করলেন শশী থারুর!]
সর্বশেষ খবর
-
রাতেও ভাঙড়ে উত্তেজনা, কলেজ-থানার বাইরে বিক্ষোভে এসএফআই-আইএসএফ, নামল পুলিশ-র্যাফ
-
মঙ্গলে একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরে মুখ্যমন্ত্রী, ২ হস্তী শাবকের নামও দেবেন শুভেন্দু
-
৩ বিচারপতির সই জাল করে ভুয়ো প্যানেল, হাই কোর্টে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞা! প্রতিবাদে ট্রাম্পের কভারেজ বন্ধ ৪ বড় মার্কিন নেটওয়ার্কের
-
বিহারে কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় সিট গঠন, গ্রেপ্তার ৩, নিন্দায় সরব মমতা