Sunil Kanugolu

পিকের সহযোগী থেকে ২০২৪-এ কংগ্রেসের কুশলী! কে এই সুনীল কানুগোলু?

দীর্ঘদিন পিকের সঙ্গে কাজ করলেও সুনীলের কাজের ধরন সম্পূর্ণ ভিন্ন, সাফল্যও নজরকাড়া।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৪, ২০২২, ১৭:১৬

options
link
পিকের সহযোগী থেকে ২০২৪-এ কংগ্রেসের কুশলী! কে এই সুনীল কানুগোলু?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রশান্ত কিশোরের সঙ্গে আলোচনা বহুদূর এগিয়েছিল। কিন্তু শেষপর্যন্ত কোনও কারণে সেই চুক্তি চূড়ান্ত হয়নি। দীর্ঘদিন আলোচনার পরও পিকে কংগ্রেসে (Congress) যোগদান করেননি। আবার কংগ্রেসের পরামর্শদাতা হিসাবেও কাজ করছেন না। অগত্যা বিকল্প এক ভোটকুশলীকে বড় দায়িত্ব দিল সোনিয়া গান্ধীর দল। তিনি সুনীল কানুগোলু। বয়স চল্লিশেরও কম। প্রচারে থাকতে পছন্দ করেন না। এমনকী সোশ্যাল মিডিয়াতেও তাঁর দেখা মেলে না। তবে প্রচারবিমুখ এই তরুণ ভোটকুশলীর অতীত রেকর্ড বেশ ঈর্ষনীয়।

Advertisement

২০১৪-তে বিজেপির (BJP) রণকৌশল তৈরির টিমে ছিলেন সুনীল। ২০১৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনেও তাঁর রণকৌশলেই উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) ক্ষমতায় আসেন। সুনীল দীর্ঘদিন প্রশান্ত কিশোরের সহযোগী হিসাবে কাজ করেছেন। ২০১৪ সালে বিজেপির রণকৌশল তৈরির সময় পিকের সহযোগী হিসাবে কাজ করেছেন তিনি। যদিও, পিকের সঙ্গে চুক্তি করার আগেই সুনীলের (Sunil Kanugolu) সঙ্গে চুক্তি করেছিল বিজেপি নেতৃত্ব। তাছাড়া পিকের আগেই নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ হয়েছিল সুনীলের। মোদি (Narendra Modi) যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তখনই সুনীলের প্রাক্তন সংস্থা ম্যাকিনেজির হয়ে মোদিকে একবার প্রেজেন্টেশন দেন এই ভোটকুশলী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ক্ষমতায় আসার সাড়ে ৪ মাসের মধ্যেই বড়সড় দুর্নীতির অভিযোগ, বরখাস্ত পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী]

ম্যাকিনেজি ছেড়ে বিজেপির (BJP) স্ট্র্যাটেজি টিম ‘অ্যাসোসিয়েশন অফ ব্রিলিয়ান্ট মাইন্ডসে’র শীর্ষপদে কাজ করেছেন সুনীল। আপাতত তিনি মাইন্ডশেয়ার অ্যানালিটিক্স নামের সংস্থা চালান। দীর্ঘদিন পিকের সঙ্গে কাজ করলেও পিকে আর সুনীলের কার্যপদ্ধতিতে বিস্তর ফারাক। পিকে সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। সংবাদমাধ্যমেও মাঝেমাঝেই সাক্ষাৎকার দেন। পিকের এই সাক্ষাৎকারগুলিও অনেক সময় ভোটের ফলাফলকে প্রভাবিত করে। কিন্তু সুনীল সম্পূর্ণ বিপরীত চরিত্রের। তিনি আড়ালে থেকে মেঘনাদের মতো শুধু রণকৌশল তৈরি করেন। একেবারেই প্রচারে আসেন না। সোশ্যাল মিডিয়াতে তিনি নেই। এমনকী, ইন্টারনেটে তাঁর ছবি জোগাড় পাওয়াও দুষ্কর। তবে এত কিছু সত্ত্বেও তাঁর সাফল্যের সংখ্যাটা নেহাত কম নয়। ১৪ এবং ১৭-তে বিজেপির হয়ে সাফল্য পাওয়ার পর এআইএডিএমকে (AIADMK), ডিএমকে, অকালি দলের হয়েও কাজ করেছেন তিনি। অন্তত গোটা ১২ নির্বাচনে রণকৌশল গড়েছেন সুনীল। সাফল্যের হারও ঈর্ষনীয়।

Advertisement

[আরও পড়ুন: চব্বিশের লক্ষ্যে বিশেষ কমিটি গঠন সোনিয়ার, ‘সারপ্রাইজ এন্ট্রি’ পিকের প্রাক্তন সহযোগীর]

সদ্য পাঞ্জাব নির্বাচনে অকালিদের হয়ে কাজ করেছেন সুনীল। সেখানেই সুনীলের কাজ পছন্দ হয়েছে কংগ্রেসের। কংগ্রেস সূত্রের খবর, প্রথমে ২০২৩ সালের একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনে কৌশল তৈরির দায়িত্ব দেওয়া হয় সুনীলকে। তারপরই কিন্তু মঙ্গলবার সোনিয়ার তৈরি করা ২০২৪-এর টাস্ক ফোর্সে নাম এসেছে তরুণ এই ভোটকুশলীর। অর্থাৎ, এ হেন গুরুত্বপূর্ণ ভোটে সুনীলের উপরই ভরসা রাখছে হাত শিবির।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.