Amit Shah

আচমকা অসুস্থ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পরপর বাতিল কর্মসূচি, এখন কেমন আছেন?

শনিবার হুবলিতে নির্ধারিত একটি অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি সেখানে উপস্থিত হতে পারেননি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ১৩:২৮

options
link
আচমকা অসুস্থ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পরপর বাতিল কর্মসূচি, এখন কেমন আছেন?
অমিত শাহ। ফাইল ছবি।

কর্নাটক সফরের মাঝেই অসুস্থ হয়ে পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শনিবার হুবলিতে নির্ধারিত একটি অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি সেখানে উপস্থিত হতে পারেননি। শনিবার হুবলিতে একটি কলেজের নতুন বিল্ডিংয়ের উদ্বোধন করার কথা ছিল শাহের। একটি হাসপাতালের উদ্বোধনের কথা ছিল। সেখান থেকে যাওয়ার কথা ছিল বেলগাভিতেও। কিন্তু কোনওটাই তিনি করতে পারেননি।

Advertisement

শনিবার সন্ধ্যার দিকে জানা যায় শাহ অসুস্থ। পরে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী জানান, খাদ্যে বিষক্রিয়ার কারণে অমিত শাহ অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁর বমি হয়েছিল এবং কিছুটা দুর্বলতা অনুভব করছিলেন। তবে বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে জানান জোশী। চিকিৎসকদের পরামর্শে শাহ হোটেলেই ছিলেন। তাঁর বার্তা অনুষ্ঠানে অতিথিদের সামনে তুলে ধরা হয়। রাতেই দিল্লি ফিরে যান তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অমিত শাহের পরিবর্তে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রহ্লাদ জোশী, বেলগাভির সাংসদ জগদীশ শেট্টার-সহ অন্য নেতারা। তবে কিছুটা সুস্থ বোধ করায় দিল্লি উড়ে যাওয়ার আগে হুবলির যে কলেজর ভবনের উদ্বোধনের কথা ছিল সেই কলেজ ক্যাম্পাসেও যান তিনি। ফলে স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগের বিশেষ কারণ নেই বলে বিজেপি সূত্রের খবর।

Advertisement

এমনিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বেশ ফিট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো দিনরাত কাজ করেন তিনি। প্রকাশ্যে কর্মসূচি না থাকলেও তাঁর বাড়িতে প্রায়ই গভীর রাত পর্যন্ত রণকৌশল বৈঠক চলে। গত কয়েক বছর অসুস্থতার জন্য কোনও কর্মসূচি বাতিল করেননি স্বরাষ্ট্রমন্ত্রী। শাহ ২০২০ সালে করোনা আক্রান্ত হয়েছিলেন। তারপর থেকে বড় অসুস্থতার খবর নেই।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.