সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঞ্চ তৈরিই ছিল৷ জানা ছিল, এই মঞ্চ থেকেই কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীর অভিযোগের জবাব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ হলও তাই! নিজের লোকসভা কেন্দ্র বারাণসী থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উড়িয়ে রাহুল গান্ধীকে নিশানা করে একের পর এক বাক্যবাণ ছুঁড়লেন মোদি৷ বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে মোদির ভাষণের নির্বাচিত কিছু অংশ রইল এই প্রতিবেদনে-
১. একজন যুবনেতা রয়েছেন, যিনি এখনও ভাষণ দেওয়া শিখছেন৷ যেদিন থেকে উনি কথা বলতে শিখেছেন, আমার চেয়ে বেশি খুশি আর কেউ হয়নি৷
২. উনি মুখ না খুললেই বরং ভূমিকম্প হত৷ সেই ভূমিকম্পের ধাক্কা দেশকে আগামী ১০ বছর ধরে সামলাতে হত৷ আমরা সবাই এখন বুঝতে পেরেছি, কী বিষয়ে মুখ খুলে উনি ভূমিকম্প ঘটাতে চেয়েছিলেন৷
৩. আরেকজন (মনমোহন সিং) বলছেন, দেশের ৫০ শতাংশ মানুষই গরিব৷ তাঁরা প্রযুক্তির সুফল পাবে কী ভাবে? আমি বলি, আপনাদের সময় যখন এত উন্নয়ন হয়েছিল, তাহলে এত মানুষ গরিব রয়ে গেলেন কী ভাবে?
৪. ২০০৯-এ জানা যেত না কার পকেটে কী রয়েছে৷ এখন বোঝা যাচ্ছে কী রয়েছে পকেটের ভিতর৷
৫. পাকিস্তান কী করে জঙ্গিদের ভারতে ঢোকায়? ওরা সীমান্তে কভার ফায়ার শুরু করে, ভারতীয় সেনাও প্রত্যুত্তর দিতে ব্যস্ত হয়ে যায়৷ সেই সুযোগে জঙ্গিরা চুপিসারে ভারতে ঢুকে আসে৷
৬. কারও কালো ধন প্রকাশ্যে চলে আসছে, আবার কারও কালো মন!

৭. দেশের সেনা প্রাণ হাতের মুঠোয় নিয়ে পাকিস্তানে গিয়ে বেঁচে ফিরে আসে৷ কিন্তু কিছু লোকের এতেও আপত্তি রয়েছে৷
৮. কখনও ভাবিনি, যে কয়েকজন নেতা বেইমানদের সঙ্গে এক সারিতে দাঁড়িয়ে পড়বেন৷
৯. আবর্জনার স্তুপের পাশ দিয়ে হেঁটে গেলে আপনার নাকেও দুর্গন্ধ এসে লাগবে৷
১০. আজকাল দেশে সাফাই অভিযান চলছে৷
১১. ডাক্তারের ওষুধ ধীরে ধীরে কাজ করছে৷ প্রযুক্তির ব্যবহারও বাড়ছে৷
১২. বারাণসীতে একটা ক্যানসার ইনস্টিটিউট খোলা হবে না কেন? এখানকার রোগীদের দূরে যেতে হবে কেন?
সর্বশেষ খবর
-
আসল তৃণমূল কারা? ২১ জুলাইয়ের আগেই ভাগ্য নির্ধারণের ডেডলাইন চূড়ান্ত করলেন স্পিকার
-
ট্রাম্পের রক্তচক্ষু ফেল, মার্কিন মুলুকে জয়ী ফুটবল! গ্রুপ পর্বেই বিশ্বকাপে সর্বকালীন রেকর্ড দর্শক
-
‘প্লিজ ইস্তফা দিন’, জন্মদিনে শিক্ষামন্ত্রীকে ‘উপহার’ ককরোচ পার্টির, ১৪ মৃত পড়ুয়ার তালিকা পাঠাল কংগ্রেস
-
গুগলের ৪ কোটির চাকরি ছেড়ে খোলেন রেস্তরাঁ, প্রাক্তন টেককর্মীর বর্তমান আয় জানলে চমকে যাবেন!
-
রুশ মাটিতে রবীন্দ্র-জয়যাত্রা, কবিগুরুর হাতে আঁকা ছবির প্রদর্শনী শুরু মস্কোয়