Manipur

মণিপুরে বিক্ষোভ, রাজ্যপালকে স্মারকলিপি দিতে গিয়ে পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ, জখম ৭ মহিলা

সরকারি বাস থেকে ‘মণিপুর’ মুছে ফেলা নিয়ে ঝামেলার সূত্রপাত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৫, ২০২৫, ২১:৫০

options
link
মণিপুরে বিক্ষোভ, রাজ্যপালকে স্মারকলিপি দিতে গিয়ে পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ, জখম ৭ মহিলা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারি বাস থেকে ‘মণিপুর’ মান মুছে ফেলার অভিযোগে রাজ্যপালকে স্মারকলিপি দিতে গিয়ে জখম হলেন সাত মহিলা। জানা গিয়েছে, পুলিশি বাধার মুখে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন কয়েকজন। এরপরই পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। পুলিশের ছোঁড়া কাঁদানে গ্যাসের শেল ও রবার বুলেটের আঘাতে কয়েকজন বিক্ষোভকারীরা আহত হয়েছেন বলে জানা গিয়েছে। 

Advertisement

জানা গিয়েছে, গত ২০ মে মণিপুরের একটি সরকারি বাস থেকে ‘মণিপুর’ শব্দটি মুছে ফেলার অভিযোগে মণিপুর অখণ্ডতা সমন্বয়কারী কমিটি (COCOMI)-তরফে একটি মিছিলের ডাক দেওয়া হয়েছিল। এদিন রাজ্যপালের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেওয়ার কথা ছিল কমিটির সদস্যদের। কিন্তু মিছিল রাজভবন চত্বরে পৌঁছতেই পুলিশ তাঁদের বাধা দেয় বলে অভিযোগ। এরপরই খণ্ডযুদ্ধ বেঁধে যায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঘটনার সূত্রপাত গত ২০মে। ওই দিন একটি উদ্বোধনী অনুষ্ঠান যাচ্ছিলেন কয়েকজন সাংবাদিক। সকলেই একটি সরকারি বাসে করে অনুষ্ঠানস্থলে যাচ্ছিলেন। হঠাৎই নিরাপত্তার দায়িত্বে থাকা কয়েকজন সাংবাদিকদের বাসটিকে যেতে বাধা দেয়। বাসে থাকা মণিপুর নামটি মুছে ফেলতে বলা হয়। এর প্রতিবাদে দ্য অল মণিপুর জার্নালিস্ট ইউনিয়ন ও এডিটর গিল্ড মণিপুরের তরফে রাজ্যপালের কাছে একটি চিঠি দেওয়া হয়। সরকারে তরফে দুই সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। এরই মধ্যে বিক্ষোভ দেখাতে গিয়ে জখম হলেন সাত মহিলা বিক্ষোভকারী।

Advertisement

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.