সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছেলে আইএস কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত৷ দেশে প্রথম আইএস হামলার নেপথ্যেও জড়িয়েছে ছেলের নাম৷ তাই সেই দেশদ্রোহী ছেলের লাশ পর্যন্ত নিতে অস্বীকার করেছিলেন সরতাজ৷ বৃহস্পতিবার সে কাজের প্রশংসা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ পাঠ করে শোনালেন সরতাজের বিবৃতি৷
অবৈধ বাংলদেশিদের দেশ থেকে বের করার নির্দেশ সুপ্রিম কোর্টের
দেশে প্রথম আইএস হামলায় অভিযুক্ত ছিল সইফুল্লাহ৷ জানা যাচ্ছে, স্নাতক স্তরে পড়াশোনা করছিল ওই যুবক৷ বাড়িতে অশান্তি হওয়ায় পাড়ি দেয় মুম্বই৷ নিজেকে সে আইএসের একনিষ্ঠ কর্মী বলেই মনে করত৷ ইন্টারনেট ঘেঁটে বোমা বানানোও শিখেছিল৷ ট্রেনে বিস্ফোরণ ঘটিয়ে সেই ভিডিও পাঠাতে চেয়েছিল সিরিয়ায়৷ অর্থাৎ আইএস হওয়ার যে সে উপযুক্ত হয়েছে এ কথাই প্রমাণ করতে চেয়েছিল৷ এটিএসের সঙ্গে টানা লড়াইয়ে খতম হয় সইফুল্লাহ৷ তাকে আত্মসমপর্ণের কথা বললেও কান দেয়নি সে৷ পরিবারের অনুরোধও রাখেনি৷ এরপরই তার লাশ নিতে অস্বীকার মৃত সইফুল্লাহর বাবা৷ জানান, যে ছেলে দেশের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছে, তাকে সন্তান স্বীকৃতি দিতেই নারাজ তিনি৷ এমন ছেলের লাশ তিনি নিতে চান না৷ এদিন লোকসভায় এই বিবৃতি পাঠ করে শোনান স্বরাষ্ট্রমন্ত্রী৷ জানান, এরকম বাবার জন্য গর্বিত প্রশাসন এবং গোটা দেশ৷
Poora sadan Saifulla ke pita ke prati sahanubhuti vyakt karega, aur main bhi karta hoon: Home Minister Rajnath Singh on #LucknowTerrorOp
Advertisement— ANI (@ANI_news) March 9, 2017
চিনা বাজার রুখতে এবার স্মার্টফোন আনছেন সলমন খান
সর্বশেষ খবর
-
নাকের ড্রপ চোখে! চিকিৎসকের ‘ভুলে’ ভয়ংকর পরিণতি খুদের, মধ্যপ্রদেশে হুলস্থুল
-
২২ বছর পর অক্ষয়-রবিনার পুনর্মিলন, ‘এখনও আগের মতোই…’, প্রাক্তনের প্রশংসায় নায়িকা
-
বাইশ গজ থেকে ফ্যাশনের দুনিয়ায়, শাহরুখের পর ‘ক্যান্ডের’-এর নতুন মুখ স্মৃতি
-
দুপুর গড়াতেই শহরে আঁধার, প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গ
-
যৌনাঙ্গ-স্তনে ক্ষতের চিহ্ন! ব্রাজিলিয়ান মহিলাকে ধর্ষণের অভিযোগে বিদ্ধ ভোজিনহাদের অধিনায়ক