সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয় দিনেও পুলওয়ামায় জারি সেনা-জঙ্গি গুলির লড়াই। এরই মধ্যে বড়সড় সাফল্য পেল জওয়ানরা। মঙ্গলবার, বামনো এলাকায় এক হিজবুল জঙ্গিকে নিকেশ করে সেনা। এপর্যন্ত চলা সংঘর্ষে মারা পড়েছে চার জঙ্গি। আহত হয়েছেন পাঁচ জওয়ান। সূত্রের খবর, এদিন এনকাউন্টার চলার সময় সেনা জওয়ানদের লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে স্থানীয় বাসিন্দারা। যার জেরে ব্যাহত হয় অভিযান। পালাতে সক্ষম হয় দুই জঙ্গি। জনতাকে ছত্রভঙ্গ করতে ও আত্মরক্ষার জন্য বাধ্য হয়েই টিয়ার গ্যাসের শেল ফাটায় নিরাপত্তা বাহিনী। ওই এলাকাতেই এখনও এক জঙ্গি লুকিয়ে আছে বলে সেনা জানিয়েছে। শেষ পাওয়া খবর পর্যন্ত তল্লাশি অভিযান এখনও চলছে, সেইসঙ্গে চলছে গুলির লড়াই।
J&K: Search operation continues in Pulwama’s Bamnoo (Visuals deferred by unspecified time) pic.twitter.com/zLVouiaT3R
Advertisement— ANI (@ANI_news) July 4, 2017
Advertisement
পুলওয়ামার বামনো কেল্লার এলাকায় হিজবুল মুজাহিদিনের শীর্ষনেতা-সহ বেশকয়েকজন জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে রবিবার থেকেই তল্লাশি শুরু করে সেনাবাহিনী। সোমবার সকাল থেকে শুরু হয় এনকাউন্টার। নিহত হয় কিফায়াত নামে এক হিজবুল জঙ্গি নেতা ও তার দুই সাগরেদ। এছাড়াও, বান্দিপোরা জেলার আজাস এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পাওয়া গিয়েছে। ইতিমধ্যে ওই এলাকা ঘিরে ফেলেছে সেনাবাহিনী। শুরু করা হয়েছে তল্লাশি অভিযান।
%%SP_PROTECT_1%%
এর আগে শনিবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয় লস্কর-ই-তৈবা কমান্ডার বশির লস্করি। তার বিরুদ্ধে মে মাসে পুলিশ অফিসার ফিরোজ দার-সহ ৬ পুলিশকর্মীকে নির্মমভাবে হত্যার অভিযোগ ছিল। দু’জন সাধারণ মানুষও মারা যান ওই এনকাউন্টারে। বশির লস্করি মূলত অনন্তনাগ জেলার কোকেরনাগের সোপসালি গ্রামের বাসিন্দা ছিল। সেনার পক্ষ থেকে তার মাথার দাম ঘোষণা করা হয়েছিল ১০ লক্ষ টাকা। লস্করির নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই সোপসালি গ্রামে স্থানীয় বাসিন্দাদের জমায়েত শুরু হয়। মানুষ আসতে থাকেন অনন্তনাগ, পুলওয়ামা, কুলগাও, সোপিয়ান জেলার বিভিন্ন প্রান্ত থেকে। বিচ্ছিন্নতাবাদী নেতাদের ডাকে উপত্যকা জুড়ে পালিত হয় বনধ।
সর্বশেষ খবর
-
‘অবিবাহিত’ প্রেমিকের বাড়িতে স্ত্রী-মেয়ে-জামাই! চক্ষু চড়কগাছ প্রেমিকার, প্রতিবাদ করায় ‘খুনের চেষ্টা’
-
ক্রিকেট কেরিয়ারের দুঃসময় ভুলে বিয়ের পিড়িতে রিঙ্কু, চূড়ান্ত দিনক্ষণ
-
আপাতত ফাঁকাই থাকবে বিধানসভার দ্বিতীয় শীর্ষ পদ! অথৈ জলে ডেপুটি স্পিকার নির্বাচন
-
আইএফএ শিল্ডের সম্ভাব্য সূচি ঘোষিত, কবে কথায় নামছে মোহনবাগান-ইস্টবেঙ্গল?
-
ইচ্ছামতো দাম নয়! পাইকারী বাজারে চিনির মূল্য বেধে দিল রাজ্য, মিলবে সুফল বাংলাতেও