Bhagwant Mann

‘পবিত্র’ জলপানেই বিপদ! পেটে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভরতি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী

আপাতত দিল্লির এক হাসপাতালে চিকিৎসাধীন ভগবন্ত মান।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০২২, ১৮:৫৩

options
link
‘পবিত্র’ জলপানেই বিপদ! পেটে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভরতি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুরুতর অসুস্থ পাঞ্জাবের (Punjab) মুখ্যমন্ত্রী ভগবন্ত মান (Bhagwant Mann)। নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে তাঁকে। জানা গিয়েছে, তাঁর পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছিল। পরে চিকিৎসকরা জানান, পেটে সংক্রমণের কারণেই তাঁর ওই অসুস্থতা।

Advertisement

কিন্তু কেন হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন ভগবন্ত? সূত্রের দাবি, গত রবিবারই একটি জলাশয়ের জল পান করেছিলেন তিনি। চিকিৎসকদের ধারণা, ওই জলের কারণেই তাঁর পেটে সংক্রমণ ছড়িয়েছে। যদিও তাঁর অসুস্থতার বিষয়টি স্বীকার করেনি পাঞ্জাব প্রশাসন। বরং তাদের তরফে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী নাকি সম্পূর্ণ সুস্থ অবস্থায় রয়েছেন।

Advertisement

রাজ্যের সুলতানপুরের লোধি টাউনে গিয়েছিলেন মান। সেখানে কালি বেইন নামের জলাশয়টির ২২তম বার্ষিকী উপলক্ষে ছিল বিশেষ অনুষ্ঠান। পাঞ্জাবে ওই জলাশয়ের জলকে পবিত্র বলে মনে করা হয়। অনুষ্ঠানে যোগ দেওয়ার পরে ওই জলাশয়ের জল পান করেছিলেন মান। এরপর আচমকাই শুরু হয় পেটব্যথা।

Advertisement

[আরও পড়ুন: কাউন্সিলর থেকে রাজ্যপাল হয়ে দেশের রাষ্ট্রপতি! কেমন ছিল দ্রৌপদী মুর্মুর রাজনৈতিক জীবন]

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, এরপরই ভগবন্ত মানকে তাঁর চণ্ডীগড়ের বাড়ি থেকে আকাশপথে দ্রুত রাজধানী দিল্লিতে নিয়ে আসা হয়। সেখানেই এক বেসরকারি হাসপাতালে ভরতি হন তিনি। আপাতত সেখানেই চিকিৎসাধীন ৪৮ বছরের মুখ্যমন্ত্রী।

গত মার্চে পাঞ্জাবের ১৭তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মান। ফলপ্রকাশের পরই মান ঘোষণা করে দিয়েছিলেন তিনি রাজভবন বা কোনও সরকারি ভবনে শপথ নেবেন না। শপথ নেবেন ভগৎ সিংয়ের জন্মভিটেতে। শপথের পরই নবনির্বাচিত বিধায়কদের উদ্দেশে তিনি বার্তা দেন, “অহংকারী হবেন না। মাঠে নেমে কাজ করব। আমরা আমাদের রাজ্যের উন্নতির জন্য কাজ করব। আমরা সব সমস্যা মেটাবে।” এরপর এমাসেই দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসেছিলেন ভগবন্ত। কিন্তু কিছুদিন যেতে না যেতেই সামনে এল তাঁর শারীরিক অসুস্থতার খবর।

[আরও পড়ুন: একুশের মঞ্চে মমতাকে বস্তাভরতি মুড়ি এগিয়ে দিয়ে রাতারাতি ‘হিরো’ বর্ধমানের যুবক]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.