পাঞ্জাবের সাংগ্রুর জেলায় ভয়াবহ হত্যাকাণ্ড। কুড়ুল দিয়ে একের পর এক কোপে গলা কেটে স্ত্রীকে খুন করলেন এক ব্যক্তি। নৃশংস হত্যার ভিডিও রেকর্ড করে ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। এর পর স্থানীয় থানায় গিয়ে আত্মসমর্পণ করেন যুবক। পুলিশকে জানান, ‘স্ত্রীকে খুন করেছি’।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম কুলদীপ সিং। গ্রামের প্রাক্তন প্রধানের ছেলে। মঙ্গলবার তিনি খুন করেন স্ত্রী হরকির্তন কাউরকে। দম্পতির তিন সন্তান—দশ ও আট বছরের দুই কন্যা এবং ছয় বছরের ছেলে রয়েছে। লেহরাগাগা শহরের ডিএসপি রণবীর সিং জানান, পিটিয়ে ও কুপিয়ে তরুণীকে হত্যা করেছেন কুলদীপ। অত্যাচারের ভিডিও রেকর্ড করে সোশাল মিডিয়া ইনস্টাগ্রামে আপলোড করেন তিনি।
আরও পড়ুন:
ভিডিওতে দেখা গিয়েছে, কুড়ুলের মতো একটি ধারাল অস্ত্র দিয়ে অভিযুক্ত বারবার স্ত্রীকে কোপাচ্ছে। শুরুতে রক্তাক্ত তরুণী শ্বাস নিচ্ছেলেন। কিন্তু তরুণীর গলায় লাগাতার কুড়ুলের কোপ দিতে থাকেন কুলদীপ। এক সময় নিথর হয়ে যান তরুণী। এর পরেই অভিযুক্তকে বলতে শোনা যায়, “ওঁকে খুন করেছি।” স্ত্রী খুনে অভিযুক্ত কুলদীপ সিংকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নাম জড়ায় ভূপেশ বাঘেল, রণবীর কাপুরদের! গ্রেপ্তার সেই মহাদেব বেটিং অ্যাপের কিংপিং
-
নেতাজি ও বিপ্লবী ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর সম্পর্ক, ফৈজাবাদের রহস্যময় সেই সাংকেতিক চিঠি
-
পঞ্চম দিনেও এল না সোনা, আশার আলো অ্যাথলেটিক্স-কবাডি, ষষ্ঠ দিনে এশিয়াডে সাফল্য পাবে ভারত?
-
সরকারি বাসে-ট্রামে-লঞ্চে পুজো পরিক্রমা, বনেদি থেকে বারোয়ারি পুজো ঘুরে দেখুন আপনিও
-
নন্দীগ্রামে প্রচারে মিলনপত্নীকে ‘না’ প্রশাসনের, ‘বিরোধীশূন্য করার প্রবণতা?’, প্রশ্ন কংগ্রেসের