Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Rahul Gandhi

‘ভারত মাতাকে বিক্রি করতে লজ্জা করে না?’ মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে সংসদে বিস্ফোরক রাহুল

বারবার বিরোধী পক্ষ অভিযোগ করে এসেছে, কথায় কথায় পাকিস্তান দখল করা মোদি সরকার আমেরিকার 'দাদাগিরি' মেনে নিচ্ছে। মার্কিন শর্তেই দেশকে বিকিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১৫:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১৫:৫৬

options
link
‘ভারত মাতাকে বিক্রি করতে লজ্জা করে না?’ মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে সংসদে বিস্ফোরক রাহুল zoom
রাহুলের সাংসদ পদ বাতিলের দাবি বিজেপির। ফাইল ছবি।
Advertisement

ইন্দো-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ফের মোদি সরকারকে তোপ দাগলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এদিন সংসদে নিজের বক্তব্যে রাহুল বলেন, যদি ইন্ডিয়া জোট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসত, তবে উভয় দেশের সমমর্যাদার কথা বলত। সেখানে মোদি সরকার ভারত মাতাকে বিক্রি করে দিয়েছে। মার্কিন পণ্যকে দেশে প্রবেশের অনুমতি দিয়ে কৃষকদের জীবন ও জীবিকাকে বিপন্ন করে তুলেছে কেন্দ্রীয় সরকার।

বারবার বিরোধী পক্ষ অভিযোগ করে এসেছে, কথায় কথায় পাকিস্তান দখল করা মোদি সরকার আমেরিকার ‘দাদাগিরি’ মেনে নিচ্ছে। মার্কিন শর্তেই দেশকে বিকিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রুশ তেল না কেনা এবং পাঁচ বছরে ৪৫ লক্ষ কোটি টাকার মার্কিন পণ্য কেনার শর্তে বাণিজ্য চুক্তি করতে চলেছে দিল্লি-ওয়াশিংটন, একথা জানিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকী মার্কিন কষিদ্রব্যেও ছাড় দিয়েছে বিজেপি সরকার।

Advertisement

এদিন সংসদের অধিবেশনে রাহুল বলেন, “আপনার ভারতকে বেঁচে দিয়েছেন, আপনাদের লজ্জা হয় না? আপনারা আমাদের মা, ভারত মাতাকে বিক্রি করেছেন।” যোগ করেন, আপনারা আমেরিকার কাছে ‘সম্পূর্ণ আত্মসমর্পণ’ করেছেন। ভারতের জ্বালানি নিরাপত্তা আমেরিকার হাতে চলে গিয়েছে, আত্মমর্যাদা জলাঞ্জলি দিয়ে কৃষক স্বার্থের সঙ্গে আপস করেছেন। রাহুল যোগ করেন, যদি ইন্ডিয়া জোট সরকার আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করত, তাহলে তারা ডোনাল্ড ট্রাম্পকে বলত, ভারতকে সমান মর্যাদা দিতে হবে।

কংগ্রেস নেতা আশঙ্কা প্রকাশ করে বলেন, কৃষকস্বার্থে আপস করা হয়েছে। মার্কিন কৃষিপণ্য ভারতীয় বাজারে প্লাবিত হওয়ার সঙ্গে সঙ্গে কৃষকরা ভয়ংকর “ঝড়ের” মুখে পড়বেন। আরও অভিযোগ করেন, মার্কিন স্বার্থে বাণিজ্য চুক্তির ফলে ভারতের টেক্সটাইল শিল্পও শেষ হয়ে যাবে। দেশে বিক্রির অভিযোগের পুনরাবৃত্তি করে রাহুল গান্ধী বলেন, “আমরা একটি অস্থির সময়ের দিকে এগোচ্ছি। দেশ বিক্রি হয়ে গিয়েছে। দেশের গুরুত্ব তথ্য বিক্রি হয়ে গিয়েছে এবং এর কৃষকরাও বিক্রি হয়ে গিয়েছে।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.