Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
Abhishek Banerjee

সংসদে অভিষেকের মুখে বীর দাসের ‘দুই ভারত’ তত্ত্ব, ভিডিও দেখে কী বলছেন কৌতুকাভিনেতা?

Vir Das: মার্কিন মুলুকের কেনেডি হলে তিনি যখন প্রথম কবিতাটি পড়েছিলেন, রীতিমতো হুমকির মুখে পড়তে হয়েছিল বীর দাসকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১৬:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১৬:৩১

options
link
সংসদে অভিষেকের মুখে বীর দাসের ‘দুই ভারত’ তত্ত্ব, ভিডিও দেখে কী বলছেন কৌতুকাভিনেতা? zoom
অভিষেকের মন্তব্য নিয়ে মুখ খুললেন বীর দাস। ফাইল ছবি।
Advertisement

মার্কিন মুলুকের কেনেডি হলে তিনি যখন প্রথম কবিতাটি পড়েছিলেন, রীতিমতো হুমকির মুখে পড়তে হয়েছিল। সোশাল মিডিয়ায় নিত্যনৈমিত্তিক কটাক্ষ তো বটেই, প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল। অথচ এতদিন বাদে তাঁর সেই কবিতাই প্রশংসিত। দেশের সংসদ ভবনে এক বিরোধী সাংসদ সেটিকে হাতিয়ার করে সরকারকে কোণঠাসা করার চেষ্টা করছেন! ভিডিও দেখে বিশ্বাসই করতে পারছেন না দুই ভারত তত্ত্বের স্রষ্টা বীর দাস।

মঙ্গলবার সংসদে বাজেট অধিবেশনের জবাবি ভাষণে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “কিছুদিন আগে আমেরিকায় তরুণ কমেডিয়ান দুই ভারতের কথা বলেছিলেন। তাতে বহু মানুষ হেসেছিল। কিছু মানুষ রেগে গিয়েছিল। কিন্তু তিনি শুধু হাস্যরস সৃষ্টি করেননি। আয়না দেখিয়েছেন গোটা দেশকে। আমি সেই দুই ভারতের প্রতিনিধি।” তৃণমূলের লোকসভার দলনেতা বলেন, “আমি এমন এক ভারত থেকে আসি যেখানে বলা হয়, এক ভারত-শ্রেষ্ঠ ভারত। আবার সেখানেই স্রেফ মাতৃভাষাকে সন্দেহের কারণ হিসাবে দেখা হয়। বাংলা বললেই বাংলাদেশি, মাছ খেলেই মোগল। এখানে জয় বাংলা বললেই, আমার সোনার বাংলা গাইলেই অনুপ্রবেশকারী হিসাবে দেগে দেওয়া হয়।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অভিষেকের সেই ভাষণের ক্লিপ সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন বীর। তবে সেই ক্লিপটিকে ‘এডিট’ করে খানিক ‘রোস্ট’ ভিডিওর মতো বানিয়েছেন তিনি। ওই ভিডিও’য় খানিক অবিশ্বাসের সুরে অভিনেতা বলেন, “এসব সংসদে হচ্ছে! সত্যি!” যদিও অভিনেতার হাবেভাবে বোঝা গিয়েছে, তাঁর কবিতা স্বীকৃতি পাওয়ায় তিনি খুশিই হয়েছেন। একই সঙ্গে আক্ষেপের সুরে এটাও বলতে শোনা যায়, “যখন তাঁকে ওই ভিডিও’র জন্য আমাকে কটাক্ষ শুনতে হচ্ছিল তখন কেউ পাশে ছিল না।” বীর দাস এবার নিজের নতুন কমেডি সিরিজ নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরবেন। অভিষেকের ক্লিপ শেয়ার করে শেষে সেই সফরের বিজ্ঞাপনও করেছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vir Das (@virdas)

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.