অস্পৃশ্যতামুক্ত হিন্দু সমাজ গড়ার ডাক দিল বিশ্ব হিন্দু পরিষদ

বর্ণ-শ্রেণির উর্ধ্বে গিয়ে সমস্ত মন্দির বা ধর্মীয় প্রতিষ্ঠানের দরজা সবার জন্য খুলে দেওয়া হবে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২, ২০১৭, ০৬:২৩

options
link
অস্পৃশ্যতামুক্ত হিন্দু সমাজ গড়ার ডাক দিল বিশ্ব হিন্দু পরিষদ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্পৃশ্যতামুক্ত হিন্দু সমাজ গড়ার ডাক দিল বিশ্ব হিন্দু পরিষদ। হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ করতে অস্পৃশ্যতাকে দূরে ঠেলাই শ্রেয় মনে করছে সংঘ পরিবারের অন্যতম সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ। বুধবার হরিদ্বারে তিনদিন ব্যাপী মহা হিন্দু সম্মেলন শুরু হয়েছে। সেখানেই সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব গৃহীত হয়। পরিষদের এই আহ্বানে উচ্ছ্বসিত সভ্য-সদস্যরা। জগদগুরু শঙ্করাচার্য স্বামী বাসুদেবানন্দ মহারাজের পৌরহিত্যে এই মহাসম্মেলনের পর অখণ্ড ও সমৃদ্ধ হিন্দু সমাজ গড়ার জন্য অস্পশৃতা ও শ্রেণিবৈষম্যকে দূর করার ডাক দেওয়া হয়।

Advertisement

[হিন্দু ঐতিহ্য ধরে রাখতে মন্দিরেও এবার পোশাক বিধি]

যদিও প্রাচীনকাল থেকেই হিন্দু ধর্মে ও সংস্কৃতিতে অস্পৃশ্যতার প্রভূত প্রভাব ছিল। কোনওদিনই হিন্দু সমাজে সবাইকে সমান নজরে দেখা হত না তা ইতিহাসও বলছে। কিন্তু এই মহাসম্মেলনে প্রস্তাব গৃহীত হয় যে, সব হিন্দুরাই একত্রিত হয়ে কাজ করবে এবং বর্ণ-শ্রেণির উর্ধ্বে গিয়ে সমস্ত মন্দির বা ধর্মীয় প্রতিষ্ঠানের দরজা সবার জন্য খুলে দেওয়া হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[গো-বিধি নিয়ে সিদ্ধান্ত নিতে পারবে রাজ্য, সুর নরম বিজেপির]

প্রসঙ্গত, অস্পৃশ্যতা মুক্ত হিন্দু সমাজ, গো-হত্যা ইস্যু এবং অযোধ্যায় রাম মন্দির নির্মাণ নিয়ে তিনদিন ব্যাপী এই মহা সম্মেলন চলছে হরিদ্বারে। সম্মেলনে রয়েছেন পরিষদের আন্তর্জাতিক কার্যনির্বাহী সভাপতি প্রবীণ তোগাড়িয়া, সাংগঠনিক সম্পাদক দীনেশ চন্দ্র এবং অন্যান্যরা।

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.