সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাঅষ্টমীর সকালে আতঙ্ক ছড়াল রাজধানীর বিমানবন্দরে৷
দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে রেডিওঅ্যাকটিভ লিক হয়েছে৷ সকাল ১০.৪৫ নাগাদ একটি ফোনে বন্দর কর্তৃপক্ষের কাছে এমনই খবর আসে৷ মেডিক্যাল সরঞ্জাম থেকে রেডিওঅ্যাকটিভ লিক করা হয়েছে বলে জানানো হয়৷ আর তাতেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়৷ ঘটনাস্থলে ছুটে আসেন অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ডের (এইআরবি) আধিকারিকরা৷ দমকলের প্রধান আধিকারিক অতুল গর্গ জানান, এয়ার ফ্রান্স বিমানে ওই মেডিক্যালের সরঞ্জামগুলি এসেছিল৷ যা কার্গো টার্মিনালে রাখা হয়েছিল৷ তার থেকেই রেডিওঅ্যাকটিভ লিক হয়েছে বলে অনুমান করা হচ্ছে৷ তবে বিষয়টি নিশ্চিত হতে সরঞ্জামগুলি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে৷ পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে খবর৷
যাত্রীদের নিরাপত্তার জন্য কার্গো কমপ্লেক্সের T3 টার্মিলান খালি করে গোটা চত্বর ঘেরাও করে রাখা হয়েছে৷ বিপর্যয় মোকাবিলা দলকেও খবর দেওয়া হয়েছে৷
সর্বশেষ খবর
-
চাষের আড়ালে পাকিস্তানের চরবৃত্তি! এবার দিনহাটা সীমান্ত থেকে গ্রেপ্তার যুবক, ‘স্লিপার সেলে’র জাল কত দূর?
-
গোবিন্দাকে ‘সুগার ড্যাডি’ কটাক্ষ স্ত্রী সুনীতার, কেন তেড়েফুড়ে উঠলেন সলমনের প্রাক্তন সোমি?
-
পকসো আইন লঙ্ঘন! সমাজমাধ্যম জুড়ে শিশু নিগ্রহের কনটেন্ট, কেন্দ্রের জবাব তলব সুপ্রিম কোর্টের
-
বর্ষায় গোয়ায় ৪০ শতাংশ বেড়েছে ‘মাইক্রোকেশন’, পর্যটনের নয়া ধারায় গা ভাসাবেন নাকি?
-
ডাক্তারির মাঝেই জাতীয় স্তরে বিরাট লাফ বঙ্গকন্যার! চিনে নিন বিজেপির ‘নবীন টিমে’র মধুছন্দাকে