Rahul Gandhi

‘সংসদ ছেড়ে পালিয়েছেন’, ইরান যুদ্ধে নীরব প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ রাহুলের

রাহুলের তোপ, 'ওনারা আলোচনা করতে চান না। কারণ আলোচনা হলে সেখান থেকে নানা কথা সামনে আসবে। প্রধানমন্ত্রী কীভাবে ব্ল্যাকমেলের সামনে আত্মসমর্পণ করেছেন তা সকলের সামনে আসবে।'

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৯, ২০২৬, ১৯:০৫

options
link
‘সংসদ ছেড়ে পালিয়েছেন’, ইরান যুদ্ধে নীরব প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ রাহুলের
সংসদের সামনে সংবাদ মাধ্যমের মুখোমুখি বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে দেশের অর্থনীতির উপর সিঁদুরে মেঘ। অথচ সংসদে এই ইস্যুতে কোনও আলোচনা করতে নারাজ সরকার। বিরোধীরা আলোচনা চাইলেও আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়েও পিছু হটেছে সরকারপক্ষ। এই ইস্যুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কটাক্ষের সুরে বললেন, “প্রধানমন্ত্রী সংসদ ছেড়ে পালিয়ে গিয়েছেন। মিলিয়ে নেবেন উনি এর মধ্যে আর সংসদে আসছেন না।”

Advertisement

সোমবার সংসদের বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেন, “পশ্চিম এশিয়াতে যা চলছে তাতে ভারতের বিপুল ক্ষতি। সরকার বদলে দেওয়ার লড়াই চলছে পশ্চিম এশিয়াতে। এর ফলে আমাদের অর্থনীতি বিরাট ধাক্কা খেতে চলেছে। শেয়ার বাজারের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। মোদি সরকার আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তিও সেরে ফেলেছে। এই সকল ঘটনায় দেশ যে আর্থিকভাবে বিরাট ক্ষতিগ্রস্ত হবে তা বলার অপেক্ষা রাখে না। এই বিষয়গুলি নিয়ে সংসদে আলোচনায় করতে আপত্তি কীসের? আমরা চাইছি আলোচনা হোক। গুরুতর এই পরিস্থিতিতে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব?”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ওনারা আলোচনা করতে চান না। কারণ আলোচনা হলে সেখান থেকে নানা কথা সামনে আসবে। প্রধানমন্ত্রী কীভাবে ব্ল্যাকমেলের সামনে আত্মসমর্পণ করেছেন তা সকলের সামনে আসবে, প্রধানমন্ত্রী পদের মর্যাদা নিয়ে প্রশ্ন উঠবে

পাশাপাশি সাংবাদিকদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে তিনি বলেন, “আপনাদের কী মনে হয়, পশ্চিম এশিয়ার বিষয় নিয়ে আলোচনার কী প্রয়োজন নেই? তেলের দাম বৃদ্ধি, অর্থনৈতিক ধাক্কা এগুলি জনগণের স্বার্থের বিষয়। আমরা এই বিষয়ে আলোচনাকে প্রয়োজনীয় বলে মনে করি। আমরা আলোচনা চাই। এরপর স্পিকারের বিরুদ্ধে অনাস্থা নিয়ে আলোচনা করতে আমাদের আপত্তি নেই। কিন্তু ওনারা আলোচনা করতে চান না। কারণ আলোচনা হলে সেখান থেকে নানা কথা সামনে আসবে। প্রধানমন্ত্রী কীভাবে ব্ল্যাকমেলের সামনে আত্মসমর্পণ করেছেন তা সকলের সামনে আসবে, প্রধানমন্ত্রী পদের মর্যাদা নিয়ে প্রশ্ন উঠবে, তাই ওনারা এই বিষয়ে আলোচনা চান না।” এরপরই তোপ দেগে বলেন, “আপনারা তো দেখলেন প্রধানমন্ত্রী সংসদ ছেড়ে পালিয়ে গেলেন। দেখে নেবেন উনি আর ভেতরে আসবেন না।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন