Rahul Gandhi

‘প্রাণহানির ভয় নেই’, আইনজীবীর উপর দায় চাপিয়ে মামলা প্রত্যাহার রাহুলের

রাহুলের মামলা প্রত্যাহার করার নেপথ্যে রাজনৈতিক কারণ!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৪, ২০২৫, ১৩:২৯

options
link
‘প্রাণহানির ভয় নেই’, আইনজীবীর উপর দায় চাপিয়ে মামলা প্রত্যাহার রাহুলের
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েক ঘণ্টার মধ্যেই ডিগবাজি! রাহুল গান্ধীর প্রাণনাশের আশঙ্কা রয়েছে। এই অভিযোগে পুণের আদালতে মামলা দায়ের করেছিলেন তাঁর আইনজীবী। কয়েক ঘণ্টার মধ্যেই সেটা প্রত্যাহার করে নিলেন তিনি। কংগ্রেসের দাবি, রাহুল মৃত্যুভয় পান না। প্রাণনাশের আশঙ্কা সংক্রান্ত ওই মামলা রাহুলের সঙ্গে আলোচনা না করেই দায়ের করেছিলেন আইনজীবী। তাই সেটি প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।

Advertisement

বুধবারই রাহুল গান্ধীর আইনজীবী মিলিন্দ পাওয়ার নাসিকের একটি আদালতে মামলা দায়ের করে দাবি করেন লোকসভার বিরোধী দলনেতার প্রাণনাশের আশঙ্কা রয়েছে। তাঁর অভিযোগ, বিজেপির দুই সাংসদ রাহুলকে প্রাণে মারার হুমকি দিয়েছেন। ২০২২ সালের ভারত জোড়ো যাত্রায় সাভারকর সম্পর্কে বক্তব্যের জন্য তাঁর অবস্থা হবে ঠাকুমা ইন্দিরা গান্ধীর মতো বলে হুমকি দেওয়া হয়েছে। পাওয়ার দাবি করেন, গত ১৫ দিন ধরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটি প্রতিবাদে নেতৃত্ব দিচ্ছেন। সংসদে হিন্দুত্ব প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর বাদানুবাদ হয়েছে। এই সময়কালেই দুই বিজেপি সাংসদ রাহুলকে হুমকি দিয়েছেন। তাঁর ভবিষ্যৎ ইন্দিরা গান্ধীর মতো হবে বলার পাশাপাশি রাহুলকে সবথেকে বড় সন্ত্রাসবাদী বলে হুমকি দেওয়া হয়েছে।

Advertisement

কিন্তু রাতের দিকেই কংগ্রেসের প্রচার বিভাগ এবং মহিলা কংগ্রেসের নেত্রী সুপ্রিয়া শ্রীনেত একটি পোস্ট করে জানিয়ে দেন, রাহুলের সঙ্গে পরামর্শ না করেই আইনজীবী মামলা দায়ের করেছিলেন। বিরোধী দলনেতা আইনজীবীর ওই আবেদনের কড়া ভাষায় আপত্তি জানিয়েছেন তিনি। ওই মামলা প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই মতো আইনজীবী মামলা প্রত্যাহারের আবেদনও জানিয়েছেন। ওয়াকিবহাল মহলের মতে, রাহুলের মামলা প্রত্যাহার করার নেপথ্যে রাজনৈতিক কারণ রয়েছে। ওই আবেদনে সাভারকর সম্পর্কে রীতিমতো কড়া ভাষা ব্যবহার করা হয়েহে। যা মহারাষ্ট্রের মতো রাজ্যে রাজনৈতিকভাবে কংগ্রেসকে ধাক্কা দিতে পারে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.