সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের প্রথম সৌরশক্তিচালিত ট্রেন ছোটাতে তৈরি ভারতীয় রেল৷ দ্রুতই ভারতের প্রথম সোলার-ট্রেন ছুটে যাবে গন্তব্যের উদ্দেশ্যে৷ ট্রেনের ছাদে সোলার প্যানেল বসিয়ে উৎপাদিত সৌরশক্তিতে ছুটবে ট্রেন৷ নয়া পরীক্ষা সাফল্যের মুখ দেখলে বার্ষিক ৯০,৮০০ লিটার ডিজেল সাশ্রয় করা যাবে বলে মনে করে রেলমন্ত্রক৷
রেলমন্ত্রক সূত্রে খবর, যোধপুরের কোচ প্ল্যান্টে তৈরি হচ্ছে বিশেষ বগি৷ চলতি মাসের শেষ সোলার-ট্রেনের ‘ট্রায়াল রান’ শুরু হবে৷ ওই ট্রেনগুলি দেখতে একেবারে সাধারণ যাত্রীবাহী প্যাসেঞ্জার ট্রেনের মতো হবে৷ শুধু বিদ্যুৎ বা ডিজেলের বদলে ছুটবে সৌর-শক্তিতে৷ স্বচ্ছ ভারত অভিযানে সামিল ভারতীয় রেল দেশের প্রতিটি ট্রেন ও রেল স্টেশনকে সাফসুতরো রাখার গতি অব্যাহত রেখেছে৷ ওই পরিকল্পনার আওতায় ট্রেনের দূষণমুক্ত জ্বালানির ব্যবহারের প্রতি সচেতনতা বৃদ্ধিই এই উদ্যোগের কারণ বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ৷
জানা গিয়েছে, প্রথম সোলার ট্রেনের গোটা ছাদেই বসানো থাকবে সোলার প্যানেল৷ ডিজেল ছাড়া ট্রেন চালাতে পারলে ২৩৯ টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ আটকানো যাবে বলে মনে করছে রেল৷
সর্বশেষ খবর
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির
-
সঙ্গীদের নাম আড়াল করতে মোবাইল ভাঙে জঙ্গি রানা! নোটবুক হাতড়ে খোঁজ মিলল ৬ পাক চরের