সুব্রত বিশ্বাস: দুই লাইনের ট্র্যাক। তার উপর দিয়েই ঝমঝমিয়ে চলে ট্রেন। লোকাল ট্রেন, এক্সপ্রেস ট্রেন, সুপারফাস্ট ট্রেন, দুরন্ত। গোটা দেশের এক লাইফলাইন ভারতীয় রেল। এখনও দেশবাসী ট্রেনের উপরেই বেশি ভরসা রাখেন। তাতেই হয় নিত্য যাতায়াত। আর এই যাতায়াতের পথেই কত কিছুই না হারিয়ে যায়। এমন যাত্রী পাওয়া বিরল যার কোনও কিছু ট্রেনে যাতায়াত করার সময় হারিয়ে যায়নি। নতুন বছরে সেই সম্পত্তি ফিরিয়ে নজির গড়ল ইন্ডিয়ান রেলওয়েজ।
[এবার রেলের খরচেই বিদেশ ভ্রমণের সুযোগ চতুর্থ শ্রেণির কর্মীদের]
পুরনো বছরে অনেক মূল্যবান জিনিসই হারিয়েছেন যাত্রীরা। সংখ্যাটা মোটেও কম নয়। রেলের হিসেব অনুযায়ী প্রায় ৫,৬৬৫টি সামগ্রী। যার মধ্যে দামী মোবাইল, ক্যামেরা, ঘড়ি, টাকার ব্যাগ, গহনা, পোশাকের মতো মূল্যবান সামগ্রী রয়েছে। কোনওটি আরপিএফ সংগ্রহ করেছে, কোনওটি আবার অন্য যাত্রী এসে জমা দিয়ে গিয়েছেন। যেমন কিছুদিন আগেই ঔরঙ্গাবাদ আরপিএফ একটি ব্রিফকেস উদ্ধার করে। যাতে দামী ইলেক্ট্রনিক সামগ্রী ছিল। ভাগ্যক্রমে ব্রিফকেস থেকে ব্রিফকেস মালিকের আধার নম্বর মেলে। তা থেকেই ওই ব্যক্তির হদিশ পাওয়া যায়। সেই ব্যক্তিকে তাঁর সম্পত্তি ফিরিয়ে দেওয়া হয়। এভাবেই নতুন বছরে প্রায় ৭ কোটি ৮ লক্ষ টাকার সম্পত্তি নতুন বছরে ফিরিয়ে দিয়েছে ভারতীয় রেল। যার মধ্যে একাধিক যাত্রীর ১০ থেকে ৫০ লক্ষ টাকার সম্পত্তি পর্যন্ত ছিল।
[মহিলাদের হজযাত্রা প্রসঙ্গে মোদিকে তীব্র আক্রমণ মুসলিম ল বোর্ডের]
রেলমন্ত্রী পীযুষ গোয়েল জানিয়েছেন, প্রতিবছরই এভাবে বহু যাত্রীর সম্পত্তি খোয়া যায়। কোনওটা হারিয়ে যায়, আবার কোনওটা চুরি যায়। সবই মূল্যবান। তাই সে সব ফেরত দেওয়া হল। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকে। কেউ কেউ আবার এই পদক্ষেপকে নতুন বছরের উপহার হিসেবেই দেখছেন। তবে ভাবা যাই হোক, যাঁরা নিজেদের মূল্যবান ক্যামেরা কিংবা মোবাইলটি ফেরত পেয়েছেন, তাঁদের কাছে এটি নতুন বছরের সেরা পাওনা। ভারতীয় রেলকে ধনবাদ জানাতে কার্পণ্য করেননি কেউ। অবশ্য যাঁরা এখনও নিজের সামগ্রী খুঁজে পাননি তাঁদের জন্য রয়েছে রেলের https://indiarailinfo.com। যেখানে গিয়ে নিজেদের হারানো সম্পত্তি খোঁজ করতে পারেন যাত্রীরা।
[রোজগার মাসে ২০ হাজার টাকা, তবু কেন পাত্রী জুটছে না এই যুবকের?]
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা